শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

আড়াই লাখ টাকার লেহেঙ্গায় দ্যুতি ছড়ালেন কাজল

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। ফিটনেসের পাশাপাশি ফ্যাশনের বিষয়েও দারুণ সচেতন। ব্যয়বহুল পোশাক পরে মাঝে মধ্যে আলোচনার জন্ম দেন ‘মাগাধীরা’খ্যাত এই অভিনেত্রী। কয়েক দিন আগে কয়েক লাখ টাকার লেহেঙ্গায় রূপের দ্যুতি ছড়িয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় সরব কাজল আগরওয়াল। পেশাগত ও ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। সম্প্রতি কাজল তার এক ছোট বোনের (কাজিন) বিয়েতে গিয়েছিলেন। বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার নানা মূহূর্ত নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন। তাতে দেখা যায়, কাজল একা নন, সঙ্গে গিয়েছিলেন তার বর ও পুত্র। তবে সবকিছু ছাপিয়ে লেহেঙ্গায় কাজলের আবেদনময়ী লুক নজর কেড়েছে নেটিজেনদের। ভূয়সী প্রশংসা করছেন তার ভক্তরা।

বলিউড শাদি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, কাজলের এই লেহেঙ্গা তৈরি করেছে ভারতের পোশাক প্রস্তুতকারী ব্র্যান্ড সাওয়ান গান্ধী। এ প্রতিষ্ঠানের ওয়েব সাইট ঘুরে জানা যায়, লেহেঙ্গাটি জর্জেটের; তাতে ছোট ছোট মিরর ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে রয়েছে কাটডানা ব্লাউজ ও দুপাট্টা। যার মূল্য ১ লাখ ৯৮ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় ২ লাখ ৫৪ হাজার ৬৪৮ টাকা।

গত ১৯ এপ্রিল পুত্রসন্তানের মা হন কাজল আগরওয়াল। পুত্রের নাম রেখেছেন নীল কিচলু। গৌতম কিচলু ও কাজল দম্পতির এটি প্রথম সন্তান। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফেরার জন্য নিজেকে প্রস্তুত করছেন এই অভিনেত্রী। ‘ইন্ডিয়ান টু’ সিনেমার মাধ্যমে তার শুটিংয়ে ফেরার কথা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION