শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

হাসপাতালে পরীমনি

বিনোদন ডেস্ক:
হাসপাতালে ভর্তি করা হয়েছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

পরীমনি তার ফেসবুকে দুটো ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, হাসপাতালের বিছানায় রাখা একটি হাত। ডান হাতের শাহাদাত আঙ্গুলে ব্যান্ডেজ। ধারণা করা হচ্ছে, এ আঙ্গুলে আঘাত পেয়েছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন— ‘উপহার। ২২-১২-২২।’ চেক ইন দিয়েছেন এভার কেয়ার হাসপাতাল।

পরীমনির অসুস্থতার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। পরীমনি ও তার স্বামী শরীফুল রাজকে একাধিকবার ফোন করেও সাড়া মেলেনি।

পরীমনির পরবর্তী সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। কয়েক দিন আগে এ সিনেমার ট্রেইলার প্রকাশিত হয়। ট্রেইলার প্রকাশনা অনুষ্ঠানে পুত্র রাজ্যকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। এ অনুষ্ঠানের পুরো সময়জুড়ে হাসিখুশি দেখা যায় এই নায়িকাকে। আকস্মিক অসুস্থতার খবরে চিন্তিত পরীমনির ভক্তরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION