শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

দিশার পোশাক নিয়ে নিন্দার ঝড়

বিনোদন ডেস্ক:

বলিউডের এ প্রজন্মের তারকা দিশা পাটানি। মেদহীন সুন্দর চেহারা। সঙ্গে দুর্দান্ত উচ্চতা। তার সৌন্দর্যে বুঁদ ভক্তরা। কিছুদিন আগে দিশা আর টাইগার শ্রফের প্রেম নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এবার পোশাকের কারণে ভক্ত-অনুরাগীদের নিন্দার মুখে পড়েছেন দিশা।

নায়িকারা নিত্য নতুন পোশাকে, নতুন সাজে দর্শকের সামনে ধরা দেন। ব্যতিক্রম নন দিশাও। আগেও পোশাকের কারণে আলোচনায় এসেছিলেন তিনি।

এবার দিশার প্যান্ট দেখে হই হই কাণ্ড। খাকি রঙের একটি প্যান্ট আর তার ওপরে একটি স্ট্র্যাপি বডিস্যুটে দেখা গেল তাকে। আর সেই পোশাক দেখেই এসেছে নানা মন্তব্য।

অনুরাগীদের একাংশের মন্তব্য, ‘প্যান্ট তো এবার খুলে পড়ে যাবে ম্যাডাম।’ কেউ আবার লিখেছেন, ‘নিজেকে অন্য রকম দেখানোর চেষ্টায় ভয়ঙ্কর কাণ্ড।’ আবার অনেক তাকে দেখে বলেছেন, ‘অপুষ্টিতে ভুগছেন।’ যদিও দর্শকদের নেতিবাচক মন্তব্যে কান দিচ্ছেন না দিশা।

বর্তমানে ছবির কাজ নিয়ে ব্যস্ত দিশা। সবশেষ মুক্তি পাওয়া ছবি ‘এক ভিলেন রিটার্নস’ বক্স অফিসে ভালো ফল না করলেও তিনি পরের কাজ নিয়ে বেশ আশাবাদী। এরপর সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটিতে দেখা যাবে দিশাকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION