শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

টুইঙ্কেল খান্নার আপত্তি রাতের পার্টিতে 

টুইংকেল খান্না

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। ১৯৯৫ সালে ‘বারসাত’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। খুব বেশি সিনেমায় অভিনয় না করলেও জনপ্রিয়তার কমতি নেই অক্ষয় ঘরণীর। অল্প সময়ের ক্যারিয়ারে অনেক বিখ্যাত অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।

এক সময় নাইট ক্লাব-পার্টিতে পরিচিত মুখ ছিলেন টুইঙ্কেল খান্না। এখন অভিনয় থেকে যেমন সরে এসেছেন, তেমনি পার্টিতেও দেখা মেলে না তার। স্বামী-সন্তান ও লেখালেখির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এখন তার কাছে নাইট ক্লাব মানেই বিরক্তিকর বিষয়!

এ বিষয়ে টুইঙ্কেল খান্না বলেন— ‘একটা সময় ছিল যখন নাইট ক্লাব, নাইট পার্টি আমাকে দারুণ আকর্ষণ করতো, থ্রিলিং লাগত। এখন কোনো নৈশভোজের নিমন্ত্রণ এলেও বিরক্ত লাগে। আমাকে ব্রেকফাস্টে ডাকো, লাঞ্চে ডাকো, আমি যাব। শুধু ডিনার পার্টিতে নিমন্ত্রণ করো না।’

টুইঙ্কেল খান্না তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এসব কথা বলেন। পাশাপাশি নেটিজেনদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে টুইঙ্কেল খান্না বলেন, ‘এসব কথার সঙ্গে আপনারা সহমত?’ অনেকেই তার এই পোস্টে সম্মতি জানিয়েছেন। তবে কী কারণে এখন আর নাইট পার্টি ভালো লাগে না, সে বিষয়ে ব্যাখ্যা করেননি টুইঙ্কেল খান্না।

লন্ডনের গোল্ডস্মিথ বিশ্ববিদ্যালয়ে ফিকশন লেখার উপর মাস্টার্স করছেন টুইঙ্কেল খান্না। গত মাসে স্বামী অক্ষয় কুমার তার সঙ্গে দেখা করতে লন্ডনে গিয়েছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION