শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

‘অসাধারণ সুন্দর লাগতেছে তোমাকে’

বিনোদন ডেস্ক:

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আর তার কোনো কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা মানেই নেটিজেনদের মন্তব্যের ফুলঝরি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের সাম্প্রতিক তোলা কিছু আবেদনময়ী ছবি শেয়ার করেছেন ফেসবুকে। আর এতেই নেটিজেনদের মধ্যে সাড়া পড়ে যায়। পড়তে থাকে অসংখ্য প্রতিক্রিয়া। আর মন্তব্যের ঘরে শুরু হয় তুমুল আলোচনা। বর্ণিল মন্তব্যে ভরে ওঠে জয়ার সামাজিক যোগাযোগমাধ্যমের বাক্স। নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় তার এসব ছবির বিপরীতে। ছবিতে কালো রঙা খোলামেলা পোশাকে দেখা গেছে জয়াকে। একজন বেশ খোঁচা মেরে বললেন, এক সময়ের দাপুটে অভিনেত্রী জয়া আহসান টাকার অভাবে শীতের জামা কিনতে পারতেছে না।

তবে অনেকে আবার ভিন্নতা যুক্ত করে লিখেছেন, অসাধারণ সুন্দর লাগতেছে তোমাকে। আবার একজন কটাক্ষ করে বলেছেন, শীতের রাতে উত্তাপ ছড়ালেন কেন? প্রকাশিত ছবিগুলোতে এই নায়িকাকে যেমন মোহনীয় রূপে দেখা গেছে, তেমনি স্টাইলেও দেখা গেছে বৈচিত্র্য। যদিও নেটিজেনদের একাংশ ছবিগুলো দেখে নেতিবাচক মন্তব্য করেছেন। সমালোচকদের বেশির ভাগই জয়ার সংক্ষিপ্ত পোশাক নিয়ে কথা বলেছেন। সবমিলিয়ে নতুন করে এসব ছবির মাধ্যমে আলোচনায় নায়িকা। জয়া অভিনীত প্রথম সিনেমা ‘ব্যাচেলর’ মুক্তি পায় ২০০৪ সালে। তিনি ‘গেরিলা’ চলচ্চিত্রে বিলকিস বানুর চরিত্রে অভিনয় করে প্রশংসা পান। টানা দুইবারসহ মোট চারবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION