বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা

দরিয়ার শহর থেকে বিশ্বব্যাপী শান্তির ঘোষণা কবিদের

ভয়েস প্রতিবেদক:

বিশ্বের দীর্ঘতম দরিয়ার শহর থেকে বিশ্বব্যাপী শান্তির ঘোষণা দিলেন দেশ-বিদেশের কবিরা। কবিরা বলেছেন, সংঘাত-হানা-হানির দুনিয়া নয় একটি শান্তিময় পৃথিবী বিনিমার্ণে পথে যাত্রা দিতে হবে। আর সেই যাত্রা দেয়া শুরু করেছে কবিরা।

কক্সবাজারে শুরু হওয়া ৩ দিনব্যাপী দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা ২০২২ প্রথম দিন কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনারে দেয়া হয় এমন ঘোষণা।

“মানবিক সৌন্দর্যের জন্য কবিতা” প্রতিপাদ্যে “শান্তির পৃথিবীর চাই, শুদ্ধাচারি স্বদেশ চাই” শ্লোগানে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশের মধ্য দিয়ে।

সংবাদ সম্মেলনে কমিটির আহবায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সাধারণ সম্পাদক মো. নজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনে দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা ও আন্তর্জাতিক লেখক দিবসের ঘোষণা পত্র পাঠ করেন বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ মো. সানাউল হক।

কবিতার শপথ বাক্য পাঠ করান জাতিসত্তার কবি বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। বাংলা একাডেমির সংগীত দলের গানে গানে জানানো হয় শান্তির প্রার্থনা।

বাংলাদেশ রাইটার্স ক্লাবের সভাপতি শেখ রবিউল হকের শুভেচ্ছা বক্তব্যের পরপর ৩ দিনের মেলার উদ্বোধন ঘোষণা করেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।

এরপর বঙ্গোপসাগরের দিয়ে ‘কবিতার সাম্পান যাত্রা’ শুরু করেন কবিরা।

বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নুপা আলম জানিয়েছেন, মহেশখালী আদিনাথ পাহাড়, বধ্যভ‚মি, সৌন্দর্য উপভোগ, আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হবে মহেশখালীতে। বিকেলে দেশ-বিদেশের কবিতা কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরীতে ফিরলে শুরু হবে প্রথম দিনের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। এবারের মেলায় ৪০ জন বিদেশী কবি সহ ২ শত কবি অংশ নিচ্ছেন। ১ জানুয়ারি শেষ হবে এ মেলা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION