মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

মেক্সিকোতে এল চ্যাপোর ছেলেকে গ্রেপ্তারের সময় নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক:

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রী লুইস ক্রেসেনসিও স্যান্ডোভাল জানিয়েছেন, উত্তরাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় মাদক পাচারকারী চক্রের নেতা ওভিডিও গুজম্যানকে গ্রেপ্তার অভিযান চালানোর সময় ১৯ জন সন্দেহভাজন গ্যাং সদস্য এবং ১০ সেনা সদস্য নিহত হয়েছে। শুক্রবার তিনি এ তথ্য জানিয়েছেন।

মেক্সিকান নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার কারাগারে বন্দী মাদক সম্রাট জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজমানের ছেলে ওভিডিও গুজম্যানকে গ্রেপ্তার করে। ওভিডিও নিজেকে তার বাবার সাবেক অপরাধী চক্র ‘সিনালোয়া কার্টেলে’র নেতা বলে দাবি করতেন। তাকে গ্রেপ্তারের পর সিনালোয়া জুড়ে সহিংসতা শুরু হয়ে যায়।

মন্ত্রী লুইস ক্রেসেনসিও জানান, অভিযানের সময় আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়। কোনো বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, সহিংসতার কেন্দ্রস্থল সিনালোয়ার রাজধানী কুলিয়াকানের বিমানবন্দর শুক্রবার বন্ধ ছিল।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION