শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

পরীর কথা শুনছেন রাজ

বিনোদন ডেস্ক:

বর্তমান সময়ে ঢালিউডে দুটি চর্চিত নাম চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ। কাজ নয় এই তারকা দম্পতি চর্চায় আছেন তাদের ব্যক্তিগত জীবনের ভাঙা-গড়ার খেলায়। এই মেঘ এই রোদ— ঠিক যেন লুকোচুরি খেলছে এই জুটি।

বাইরে থেকে বোঝার উপায় নেই ঠিক কী চলছে রাজ-পরীর সংসারে। তাদের মুখ থেকে যতটুকু শোনা যায় ঠিক ততটুকু লেখা হয় খবরের পাতায়। এবার শোনা গেল তিক্ততা ভুলে সমঝোতার কথা। পরীর কথা শুনছেন রাজ। সম্পর্কের ভিত আরও মজবুত করতে বেড়াতে যাবেন দেশের বাইরেও।

সপ্তাহখানেক লড়াই শেষে রাজ-পরী দুজনেই ফেরেন বসুন্ধরার বাসায়। এখনও পর্যন্ত ছেলে রাজ্যকে নিয়ে একসঙ্গেই আছেন। রাজ্যর ৫ মাস পূর্তিতে কেক কেটে উদযাপনও করেন। তবে কি সব ভুলে আবারও এক হলো রাজ পরী? নায়িকা জানালেন, প্রথমদিকে একটু-আধটু পাগলামি করলেও ধীরে ধীরে নিজের ভালো বুঝতে পারছেন রাজ। শুনছেন পরীর কথাও।

তবে কিছুটা যে সময় লাগবে সেটাও জানালেন পরীমণি। তিনি বলেন, ‘একদিনে তো আর সব অভ্যাস পরিবর্তন করতে পারবে না, একটু সময় তো লাগবেই।’ রাজ্যর জন্মদিনে বাসা সাজিয়েছে রাজ। পরীর কথায়, ‘রাজ রঙিন বেলুন দিয়ে ঘর সাজিয়েছিল। রাতে আমরা দুজন মিলে বাবুকে সঙ্গে করে কেক কেটেছি। প্রতিদিনই যেন একটু করে রাজ্য বড় হচ্ছে।’

‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে যোগ দিতে দুবাই যাওয়ার কথা থাকলেও সেখানে যাচ্ছেন না রাজ-পরী। তবে বিদেশে যাবেন ঠিকই সেটা ভ্রমণের উদ্দেশ্যে। এক্ষেত্রে রাজ ও রাজ্যর পাসপোর্ট হাতে এলেই পরিবারকে নিয়ে উড়াল দেবেন পরী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION