শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১১:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

দুবাই খুব ভালো লেগেছে

বিনোদন ডেস্ক:
শোবিজ তারকারা সারা বছর দর্শকদের বিনোদনের জন্য কাজ করেন। কিন্তু তারা কীসে বিনোদিত হন? তা জানাতেই এই আয়োজন

সত্যি সারা বছর অভিনয়, মডেলিং আর স্টেজ-শো নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে, নিজের জন্য সেভাবে সময় পাই না। যখনই একটু অবসর পাই তখনই আমার নিজের যত্ন নিতে হয়। শারীরিক ফিটনেস, সৌন্দর্যচর্চা এগুলোও একজন শিল্পীর জন্য সমান জরুরি। তবে এই কাজগুলো আমাকে আনন্দ দেয়। নিজেকে নিজে ভালোবাসতে না পারলে অন্যরাও আপনাকে ভালোবাসবে না। এ কথা আমি বরাবরই মেনে চলি। এতো গেল ছোট অবসরের কথা। আর একটু লম্বা সময় হাতে পেলে পরিবার নিয়ে ঘুরতে চলে যাই। প্রতি বছরই দু-একটি দেশে ঘুরতে যাই আমরা। সম্প্রতি মালদ্বীপ থেকে ঘুরে এলাম। আর গতকালই দুবাই থেকে ফিরলাম। দুবাই ম্যারিনা হোটেল ভিজিট করেছি। অসাধারণ একটি জায়গা। প্রতিদিনে নিজেকে একটু একটু করে পরিবর্তন করলেই দিনটি আপনার সেরা একটি দিন হবে। প্রতিটি দিনের মধ্যেই রয়েছে সুন্দর হওয়ার সুযোগ। দুবাই মিরাকল গার্ডেনে ফ্রেমবন্দি হওয়া ছবিটিও ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছি। বুর্জ খলিফা ও দুবাই মল ঘুরেছি। দুবাইয়ের ঐতিহাসিক স্থান আল সেফ থেকেও ছবি পোস্ট করেছি। বছরজুড়েই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। তাই বিবাহবার্ষিকী ও নিজের মতো করে নতুন বছরের কিছুদিন কাটিয়ে নিলাম। আজ থেকে ‘মানুষ’ সিনেমার শ্যুটিং করছি। সঞ্জয় সমাদ্দর পরিচালিত সিনেমাটিতে আমার নায়ক কলকাতার সুপারস্টার জিৎ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION