শনিবার, ২৫ Jul ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

ইজতেমার দ্বিতীয় পর্বে মৃত্যু ৫ মুসল্লির

ভয়েস নিউজ ডেস্ক:
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম জানান, শুক্রবার ঢাকার তিন ও গাইবান্ধার একজনের মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে মৃত্যু হয়েছিল বরগুনার এক বৃদ্ধের।গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শুক্রবার আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে।

এ নিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইজতেমায় এসে জুমার দিনে প্রাণ হারানো ব্যক্তিরা হলেন ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকার ৪৫ বছর বয়সী আবদুল হান্নান, রাজধানীর বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী ৪৮ বছর বয়সী মোহাম্মদ বোরহান, গাইবান্ধার ৫৫ বছর বয়সী আবদুল হামিদ মণ্ডল ও সাভারের ৫৪ বছরের মফিজুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় বরগুনার ৭৫ বছর বয়সী মফিজুল ইসলামের।ইজতেমার শেষ পর্বের মিডিয়া সমন্বয়ক জানান, শুক্রবার এশার নামাজের সময় জিকির করাকালীন হঠাৎ অচেতন হয়ে মৃত্যু হয় আবদুল হান্নানের। রাত ১১টার দিকে ময়দানে হৃদরোগে মৃত্যু হয় বোরহানের।

এর আগে শুক্রবার সন্ধ্যায় আবদুল হামিদ মণ্ডল ও মফিজুল ইসলামের মত্যু হয়। তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION