মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

বিমান প্রতিরক্ষা মহড়া রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক:
মস্কোতে একটি বিমান প্রতিরক্ষা মহড়া আয়োজনের কথা জানিয়েছে রাশিয়া। তবে দেশটি বলছে, তাদের এই পদক্ষেপ প্রতিরক্ষামূলক। বিমান হামলা প্রতিহত করার লক্ষ্যেই এই প্রশিক্ষণ মহড়ার আয়োজন করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মস্কো অঞ্চলে গুরুত্বপূর্ণ সামরিক, শিল্প ও প্রশাসনিক স্থাপনাগুলোতে বিমান হামলা প্রতিহত করার বিষয়ে অ্যান্টি এয়ারক্রাফ্ট ক্ষেপণাস্ত্র ব্রিগেডের কর্মীদের নিয়ে একটি প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। একটি এস-৩০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও এতে যুক্ত ছিল।

এদিকে পশ্চিমা মিত্রদের প্রতি ট্যাংক সরবরাহের গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে কোনও দ্বিধা করা উচিত নয়। পুরো দুনিয়ার সংহতি অবশ্যই আমাদের যৌথ শত্রুকে পরাস্ত করবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION