শনিবার, ২৫ Jul ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

মিয়ানমার সীমান্ত পরিস্থিতি চীনকে জানাল বাংলাদেশ

ভয়েস নিউজ ডেস্ক:

মিয়ানমার সীমান্তে শূন্যরেখায় নতুন করে তৈরি হওয়া অস্থিরতার বিষয়ে চীনকে জানিয়েছে বাংলাদেশ। এ সমস্যার সমাধানে বিষয়টি নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে আলাপ করতে বেইজিংকে অনুরোধ করেছে ঢাকা।

রোববার (২২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রতিমন্ত্রী। সীমান্তের বিষয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে কি না-জানতে চান সাংবাদিকরা। জবাবে প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই। চীনের রাষ্ট্রদূতকে বিস্তারিত জানিয়েছি, যেন তারা মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করে। তিনি (রাষ্ট্রদূত) প্রত্যাশা করছেন, এ ধরনের সংহিসতা যেন ভবিষ্যতে না হয়। আমরা এটাও আলোচনা করেছি, মিয়ানমারের একাধিক অঞ্চলে এ জটিলতা আছে।

সীমান্ত নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। আমাদের কাছে যতটুকু তথ্য আছে মিয়ানমারের দুটি বিবাদমান সংগঠন বিচ্ছিন্নতাবাদি বা আর্মস গ্রুপ যেটাই বলি না কেন, তাদের মধ্যে সংঘাত হয়েছে শূন্যরেখায়। যেটা বাংলাদেশ সীমান্তের খুব কাছে এবং সেখানে থাকা রোহিঙ্গা ক্যাম্পটি প্রায় পুরোটাই পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা সতর্ক আছি। আমাদের বিজিবি নিশ্চিত করেছে, বাংলাদেশে সেখান থেকে যেন কোনো অনুপ্রবেশ না ঘটে।

খুব শিগগিরই মিয়ানমারের একটি উচ্চ পর্যায়ের কমিটি বাংলাদেশে এসে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন বলে প্রতিমন্ত্রীকে জানান চীনা রাষ্ট্রদূত।

এর আগে, একই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আমাদের সীমান্তের শূন্য লাইনে দুটো দল মিয়ানমারে মারামারি শুর করেছে। ঘরবাড়ি জ্বালিয়েছে। যার ফলে অনেক রোহিঙ্গা সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করছে। আমরা সীমান্ত প্রটেকশান দিয়ে দিয়েছি। আমরা কাউকে ঢুকতে দেইনি।

মোমেন বলেন, আমাদের এদিকেও একটা আতঙ্ক হচ্ছে, গোলাগুলি হচ্ছে, মারামারি হচ্ছে। লোক মারাও গেছে। আমরা ওখানে খুব সতর্ক অবস্থায় আছি। যাতে আমাদের অসুবিধা না হয়। আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা চাইছি এ সংঘাতটা যেন বন্ধ হয়।

বিদেশি গণমাধ্যমের বরাত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি মিডিয়ায় দেখেছি, পশ্চিমা দেশ মিয়ানমারে প্রচুর অস্ত্র সহযোগিতা করছে। আগে আমরা শুনতাম, এবার বিদেশি পত্রিকায় দেখেছি। দেখে আমরা মর্মাহত হয়েছি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION