শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

ওয়ার্কআউট করছে কাজলের ৯ মাসের ছেলে

বিনোদন ডেস্ক:
গত বছরের ১৯ এপ্রিল পুত্রসন্তানের মা হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। পুত্রের নাম রেখেছেন নীল কিচলু। কাজল-গৌতম কিচলু দম্পতির এটি প্রথম সন্তান। পেশাগত ও ব্যক্তিগত নানা বিষয় ইনস্টাগ্রামে শেয়ার করে থাকেন কাজল। ৯ মাস বয়সী পুত্র নীলের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কাজল; যা নেটিজেনদের নজর কেড়েছে।

এ ছবিতে দেখা যায়, কাজলের পুত্র নীল প্ল্যাঙ্ক পোজে ক্যামেরাবন্দি হয়েছেন। ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন— ‘আমি ভাবছি, সে কিসের জন্য প্রশিক্ষণ নিচ্ছে।’ ছোট্ট নীলকে ওয়ার্কআউট করতে দেখে বিস্ময় প্রকাশ করছেন নেটিজেনরা।

একজন লিখেছেন, ‘২০৪০ সালে অলিম্পিকে যাবে।’ আরেকজন লিখেছেন, ‘সিক্স প্যাক তৈরির জন্য সে প্রশিক্ষণ নিচ্ছে এবং মায়ের মতো ফিট থাকতে চায়।’ আরেকজন লিখেছেন, ‘কিংবদন্তিরা এপ্রিলে জন্ম নেয়।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরেছেন কাজল। বর্তমানে ‘ইন্ডিয়ান টু’ সিনেমার শুটিং করছেন। এটি পরিচালনা করছেন শঙ্কর। সিনেমাটিতে আরো অভিনয় করছেন— কমল হাসান, সিদ্ধার্থ, প্রিয়া ভবানি শঙ্কর, রাকুল প্রীত সিং, ববি প্রমুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION