মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

রুশ আগ্রাসন মোকাবিলায় দীর্ঘদিন থেকেই পশ্চিমা দেশগুলোর কাছ থেকে সামরিক সহায়তা চেয়ে আসছে ইউক্রেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান চেয়েছিল কিয়েভ। তবে সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাফ জানিয়ে দিয়েছেন, তার প্রশাসনকে ইউক্রেনকে অগ্রসর প্রযুক্তির এই যুদ্ধবিমান দেবে না। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

সোমবার একজন সাংবাদিক বাইডেনের কাছে জানতে চান, যুক্তরাষ্ট্র কিয়েভকে অত্যাধুনিক এই যুদ্ধবিমান দেবে কিনা? উত্তরে তিনি বলেন, ‘না’। এর আগে জার্মানিও কিয়েভকে যুদ্ধবিমান না দেওয়ার ঘোষণা দেয়। তবে রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে ৩২১টি ভারী ট্যাংক দেবে পশ্চিমা দেশগুলো।

ফরাসি টিভি স্টেশন বিএফএম-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন ফ্রান্সে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম ওমেলচেঙ্কো। তিনি বলেন, এখন পর্যন্ত অনেক দেশ আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে ৩২১টি ভারী ট্যাংক সরবরাহের কথা নিশ্চিত করেছে। আগ্রাসী বাহিনীকে প্রতিহত করতে কিয়েভের অবিলম্বে এই সহায়তা প্রয়োজন।

রাষ্ট্রদূত ভাদিম ওমেলচেঙ্কো সুনির্দিষ্টভাবে কোনও দেশের নাম উল্লেখ না করলেও ইতোমধ্যেই কিয়েভকে ট্যাংক সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছে কানাডা। কিয়েভকে অত্যাধুনিক চারটি ‘লেপার্ড-২’ ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ।

তিনি বলেন, এই সহায়তা ইউক্রেনীয় সেনাদের গতি বাড়ানোর পাশাপাশি তাদের নানা ধরনের কৌশলগত সুবিধা দেবে। আরও বেশি অঞ্চল পুনরুদ্ধারে সহায়তা করবে এটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION