শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

কুপ্রস্তাব প্রত্যাখ্যান করেন নয়নতারা 

বিনোদন ডেস্ক:

শোবিজ অঙ্গনে নানা সময়ে কাস্টিং কাউচ, যৌন হেনস্তা, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ শোনা যায়। সামনে থেকে দেখা রূপালি জগতের আলোর ঝলকানির পেছনে অন্ধকার দিকও রয়েছে। আগে এসব বিষয় নিয়ে তেমন কোনো আলোচনা না হলেও বর্তমানে এ নিয়ে বেশ সচেতন অভিনেত্রীরা। যা বিভিন্ন সময়ের তাদের মন্তব্য শুনলেই বুঝা যায়। তারই ধারাবাহিকতায় নিজের অভিজ্ঞতা জানালেন ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা।

সম্প্রতি জানিয়েছেন, তাকেও কাস্টিং কাউচ’র শিকার হতে হয়েছে। তিনি জানান, তাকে একবার শয্যাসঙ্গী হওয়ার বিনিময়ে একটি সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রের প্রস্তাব দেয়া হয়েছিল। তিনি সেই কুপ্রস্তাব সাহসীভাবে প্রত্যাখ্যান করেছিলেন। কারণ নিজের প্রতি বিশ্বাস ছিল যে, তার অভিনয় প্রতিভা তাকে পরবর্তীতে শীর্ষস্থানীয় অভিনেত্রীদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করবে। দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের বিষয় নিয়ে নয়নতারাই যে প্রথম কথা বললেন, তা কিন্তু নয়।

এর আগে আরও কয়েকজন অভিনেত্রী অন্ধকার এই দিকটি সামনে এনেছিলেন। ২০২২ সালের জুন মাসে পরিচালক বিগনেশ শিবানকে বিয়ে করেন নয়নতারা। বিয়ের ৪ মাসের মাথায় সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হন তিনি। নয়নতারা বর্তমানে ‘জওয়ান’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এ সিনেমায় রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান এবং দক্ষিণী সিনেমার অভিনেতা বিজয় সেতুপতি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION