সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

কক্সবাজারে ৯ বছরের শিশুসহ ৩ জনের করোনা শনাক্ত

বলরাম দাশ অনুপম (২৯ এপ্রিল ):

কক্সবাজারে ৯ বছরের এক শিশুসহ ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শিশুটিসহ ২ জন উখিয়ার রাজা পালং হাজিপাড়ার এবং আরেকজন চকরিয়ার ফাঁসিয়াখালীর বাসিন্দা।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বুধবার (২৯ এপ্রিল) ৯৫ জনের স্যাম্পল টেস্টের মধ্যে বাকী ৯২ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। এ পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৪ জনে দাঁড়ালো। এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া।
গত ২ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুরু হওয়া টেস্টে এ পর্যন্ত ১১২৬ জনের স্যাম্পল টেস্ট করা হয়। তারমধ্যে, ২৫ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। অবশিষ্ট ১১০১ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। ২৫ জন পজেটিভ পাওয়া রোগীর মধ্যে ২৩ জন কক্সবাজার জেলায় এবং ২ জন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।
গত ২৪ মার্চ সনাক্ত হওয়া কক্সবাজার জেলার প্রথম করোনা রোগী খুটাখালীর মুসলিমা খাতুনের শরীরের স্যাম্পল টেস্ট করা হয়েছিল ঢাকার আইইডিসিআর ল্যাবে। তিনি এখন সম্পুর্ণ সুস্থ। নাইক্ষ্যংছড়ির একজন সুস্থ হয়ে সোমবার (২৭ এপ্রিল) বাড়ি ফিরেছেন।
কক্সবাজার জেলার করোনা রোগীর মধ্যে মহেশখালীতে ১০ জন, টেকনাফে ৪ জন, উখিয়াতে ৪ জন, চকরিয়াতে ৩ জন, সদর উপজেলায় ২ জন এবং রামুতে ১ জন।
জেলার কুতুবদিয়া ও পেকুয়া উপজেলায় এখনো কোন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয় নি।

ভয়েস/আব

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION