শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

সেই ইয়াসমিনের চরিত্র নিয়ে আসছেন মিম

বিদ্য সিনহা মিম

বিনোদন ডেস্ক:

দেশের চলচ্চিত্র পেরিয়ে ওপার বাংলাতেও জনপ্রিয়তা রয়েছে বিদ্যা সিনহা মিমের। তবে তিনি কেবল যে নায়িকার তকমা নিয়ে শান্ত থাকবেন না তার প্রমাণ মিলেছে গেল বছর মুক্তি পাওয়া ‘পরাণ’ সিনেমায়। আর এবার সত্য ঘটনার আলোকে ধর্ষিতার চরিত্রে অভিনয় করবেন তিনি। ১৯৯৫ সালের ২৩শে আগস্ট রাতে ঢাকা থেকে রাতে দিনাজপুরের উদ্দেশ্যে আসে ইয়াসমিন নামে এক কিশোরী। বাসের স্টাফরা ভোররাতে তাকে দিনাজপুরের দশমাইল মোড়ে রেখে গেলে পুলিশ তাকে বাড়ি পৌঁছাতে চাইলেও পথে তাকে ধর্ষণ এবং পরে হত্যা করে। আর এর উত্তাল প্রতিবাদে পুলিশের গুলিতে প্রাণ হারান ৭ আন্দোলনকারী। আহত হন দুই শতাধিক। দিনাজপুরসহ সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। সেই ইয়াসমিনের চরিত্রে অভিনয় করবেন মিম। ছবির নাম রাখা হয়েছে ‘আমি ইয়াসমিন বলছি’।

এরইমধ্যে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা। ছবি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এখন সব ধরনের চিত্রনাট্যে কাজ করছি না। ‘আমি ইয়াসমিন বলছি’ ছবির চিত্রনাট্য ৬ মাস আগে পড়েছি। যখন পড়েছি তখন কেঁদে ফেলেছিলাম আমি। বাস্তবে ইয়াসমিনের বয়স ছিল ১৩ বছর। তাই এই চরিত্রটি ফুটিয়ে তুলতে ওজন কমাতে হবে মিমের। সেজন্য নিজেকে প্রস্তুতের পর এপ্রিল থেকে ছবির শুটিং শুরু করবেন তিনি। এদিকে মিম এখন কলকাতায় জিতের বিপরীতে ‘মানুষ’ সিনেমায় অভিনয় করছেন। সেখান থেকেই ‘আমি ইয়াসমিন বলছি’ ছবির প্রস্তুতি নেবেন তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION