মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ভূমিকম্প, নিহত ৪২

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ৭.৮ মাত্রার ভূমিকম্পে দুই দেশে প্রাণহানি বাড়ছে। বেশিরভাগই ভবনধসে চাপা পড়ে নিহত হয়েছে। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তার বরাতে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪২ জন সিরীয় মারা গেছে। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। সোমবার ভোর ৪টার দিকে তুরস্কের দক্ষিণাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।

সানার প্রতিবেদনে আরও জানা গেছে, আলেপ্পো, হামা এবং লাতাকিয়া শহর থেকে প্রাণহানির খবর আসছে। প্রতিবেশি তুরস্কের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে সিরিয়ার বহুভবন ধসে পড়ে।

হোয়াইট হেলমেট হিসেবে পরিচিতি সিরীয় স্বেচ্ছাসেবী দল দ্য সিরিয়ান সিভিল ডিফেন্স জানায়, বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব অঞ্চলে একাধিক জায়গায় ধ্বংসস্তূপের নিচে শত শত লোক আটকা পড়েছে। তাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

উল্লেখ্য, ভোর ৪টা ১৭ মিনিটের দিকে তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছেই কম্পন ঘটে। গভীরতা ছিল ১৭.৯ কিলোমিটার। তবে সিএনএনের প্রতিবেদনে বলা হচ্ছে, ২৪.১ । ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ৪৫ সেকেন্ড। এর কিছুক্ষণের মধ্যে আফটার শকের খবর পাওয়া যায়। কিলোমিটার। প্রতিনিয়ত প্রাণহানির সংখ্যা বাড়ছে। সাইপ্রাস এবং লেবাননেও কম্পন হয়। সূত্র: সিএনএন

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION