শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি

যে অস্বস্তিতে মুখের হাসি অম্লান সারার

সারা আলী খান

বিনোদন ডেস্ক:

শোবিজ অঙ্গনের ব্যক্তিদের জন্য অস্বস্তিকর পরিস্থিতিতে পড়া মুহূর্তের বিষয়। আর তারই ধারাবাহিকতায় এবার অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে বলিউড অভিনেত্রী সারা আলি খানের।

মুম্বই বিমানবন্দরে নামতে না নামতেই অনুরাগীরা এসে ঘিরে ধরলেন তাকে। সাদা সালোয়ার কামিজ আর গোলাপি দোপাট্টায় ঝলমল করছিলেন নায়িকা। সদ্য জন্মদিন পালন করে ঘরে ফিরছেন, মুখের হাসি অম্লান। তাকে দেখে কেউ সেলফির আবদার করলেন, কেউ আবার করমর্দনের। তার মধ্যেই ঘটে গেল ব্যাপারটা।

আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়লো সেই মুহূর্ত। দেখা যায়, এক মহিলা অনুরাগী হাত বাড়িয়ে দিলেন তার দিকে। সারাও ছুঁয়ে দিলেন তার হাত, কিন্তু তারপরই সেই মহিলা সারাকে অন্যভাবে ছুঁতে চাইলেন।

সারার পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তার হাত ছুঁয়ে গেল অভিনেত্রীর গাল। এই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হবার পর নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ মনে করছেন, কানের গয়না ছিনিয়ে নিতে গিয়েছিল মহিলাটি! কেউ আবার সারার সহনশীলতা দেখে প্রশংসায় পঞ্চমুখ। বললেন, কী সুন্দর মিষ্টি স্বভাবের মেয়ে, কোনো অহংকার নেই। অমৃতা সিং আর সইফ আলি খানের মেয়ে সারা। সম্প্রতি উদয়পুর সফরের ছবি পোস্ট করে নিজের জন্মদিনের জানান দিয়েছিলেন এই অভিনেত্রী। ২০১৮ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সারা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION