মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট

শ্যাম্পুর পর কন্ডিশনার? বদলে ফেলুন নিয়ম

লাইফস্টাইল ডেস্ক:

বেশিরভাগ মানুষই শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করেন। চুল মসৃণ ও নরম থাকে বলেই এমনটি করা হয়ে থাকে। কিন্তু এই নিয়ম আসলেই কি ফলদায়ক? সাম্প্রতিক কিছু সমীক্ষা বলছে, শ্যাম্পুর পরে নয়, বরং আগে কন্ডিশনার ব্যবহার করা জরুরি। কী কী উপকার পাওয়া যায় এতে?

চুলের স্বাস্থ্য ভালো থাকে

প্রথমে কন্ডিশনার মাখলে চুলে সরাসরি তেল এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান পৌঁছাবে। শ্যাম্পু করার পর কন্ডিশনার মাখলে সেই সুযোগ কম থাকে।

রুক্ষ চুলে কোমলতা ফেরে

আপনার চুল যদি খুব রুক্ষ এবং শুষ্ক হয় তাহলে শ্যাম্পুর আগেই কন্ডিশনার ব্যবহার করুন। এতে চুল কোমল এবং মসৃণ হবে।

চুল ভালো পরিষ্কার হয়

শ্যাম্পু করার অন্যতম উদ্দেশ্য হলো চুলের ময়লা দূর করা। সেই লক্ষ্য পূরণ করতে শ্যাম্পুর আগেই কন্ডিশনার ব্যবহার করুন। চুল ভালোভাবে পরিষ্কার হবে।

চুল পড়া কমে

চুল ঝরার সমস্যা নিয়ে নাজেহাল অনেকেই। সেই সমস্যা আরও বেড়ে যেতে পারে যদি শ্যাম্পুর পর কন্ডিশনার মাখেন। চুলের গোড়া আলগা হয়ে গেলে চুল পড়ে। তাই চুলের গোড়া শক্তিশালী এবং মজবুত করতে শ্যাম্পুর আগে কন্ডিশনার ব্যবহার করুন।

চুলের ঘনত্ব বাড়াতে

পাতলা চুল সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই চুলের ঘনত্ব প্রয়োজন। শ্যাম্পুর পর কন্ডিশনার মাখলে চুল পাতলা হয়ে যেতে পারে। চুলে ফোলা ভাব আনতে প্রথমে কন্ডিশনার মাখুন। তারপর শ্যাম্পু করুন। তাতে উপকার পাবেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION