শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক!

গোয়া সৈকতে খোশ মেজাজে অর্ণব-সুনিধি

বিনোদন ডেস্ক:
জনপ্রিয় সংগীত তারকা শায়ান চৌধুরী অর্ণব, যার গানে পাগল লাখো তরুণ-তরুণী। ভালোবেসে তিনি বিয়ে করেছেন আরেক গায়িকা সুনিধি নায়েককে। তাও বছর দুয়েক আগে। সংসারের পাশাপাশি তাদের মধ্যে গানের মিলটাও দারুণ। যে কারণে অর্ণবের সঙ্গে গানের আড্ডায় প্রায়ই পাওয়া যায় তার স্ত্রীকে।

এবার এই দু’জনকে পাওয়া গেল ভারতের পর্যটনকেন্দ্র গোয়া সমুদ্র সৈকতে। যেখানে মনের আনন্দে, নিজেদের মতো করে সময় পার করছেন এই তারকা দম্পতি। আর সেই মুহূর্তের কিছু ছবি তারা প্রকাশ করেছেন ফেসবুকে। প্রকাশের ঘন্টাখানের মধ্যেই ছবিগুলোর মন্তব্যের ঘর ভরে গেছে ইতিবাচক কথায়। সবাই তাদের ভালোবাসার প্রশংসা করে শুভেচ্ছা জানাচ্ছেন। আর ছবিগুলো অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে সবখানে।

এদিকে, ‘কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজন নিয়ে ব্যস্ত আছেন অর্ণব। গেল ভালোবাসা দিবসে প্রকাশ্যে আসে এই সিজনের প্রথম গান ‘মুড়ির টিন’। ‘কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজনে স্থান পেয়েছে চট্টগ্রাম, সিলেট ও খুলনার আঞ্চলিক ভাষার গানগুলো। এবারের সিজনেও সংগীত প্রযোজক হিসেবে থাকছেন অর্ণব।

এবারের সিজনে মোট ১৩টি গান থাকবে। তার মধ্যে বিশেষ চমক নিয়ে আসবেন রুনা লায়লা। তিনি ফিউশন আর নানানরকম বাজনার তালে গাইবেন তার কালজয়ী ‘মাসকালান্দার’ গানটি। এছাড়া এবারের আয়োজনে থাকবে অর্ণব ও সুনিধি নায়েক দম্পতি গান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION