শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক!

জুনিয়র এনটিআরের নায়িকা হতে কত টাকা নিলেন জাহ্নবী?

বিনোদন ডেস্ক :
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জুনিয়র এনটিআর। ২০১৬ সালে পরিচালক কোরাতলা শিবা তাকে নিয়ে নির্মাণ করেন ‘জনতা গ্যারেজ’ সিনেমা। অর্ধযুগ পর এ নায়ককে নিয়ে ফের নির্মাণ করছেন ‘এনটিআর৩০’ শিরোনামে একটি সিনেমা।

নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জুনিয়র এনটিআর। দীর্ঘ আলোচনার পর সিনেমাটিতে তার বিপরীতে চূড়ান্ত করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে। এরই মধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। কিন্তু এ সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিলেন জাহ্নবী কাপুর?

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘এনটিআর৩০’ শিরোনামের এ সিনেমার জন্য শ্রীদেবীর বড় কন্যা জাহ্নবী কাপুর ৪ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ১২ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক সিনিয়র নায়িকা রয়েছেন। যেমন— সামান্থা রুথ প্রভু। তিনি প্রতি সিনেমার জন্য ৫ কোটি রুপি নিয়ে থাকেন। কিন্তু জাহ্নবী কাপুর বলিউডের জনপ্রিয় একজন অভিনেত্রী। আর এই সিনেমার মাধ্যমে দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। জাহ্নবীর এই পারিশ্রমিক সমতা বজায় রেখেছে বলে মত চলচ্চিত্র সংশ্লিষ্টদের।

তবে টলিউড ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটির জন্য ৩ কোটি ৫০ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছেন জাহ্নবী কাপুর। তবে এ বিষয়ে পরিচালক কিংবা জাহ্নবী কাপুরের কোনো
মন্তব্য পাওয়া যায়নি।

আগামী এপ্রিল মাসে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতারা। ২০২৪ সালের এপ্রিলে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। আর এ সিনেমার মাধ্যমে ২ বছর পর পর্দায় ফিরবেন জুনিয়র এনটিআর।

জুনিয়র এনটিআর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্রিপল আর’। গত ২৫ মার্চ মুক্তি পায় এটি। মুক্তির পর দর্শকের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি বক্স অফিসও কাঁপিয়েছে এটি।

‘ধড়ক’ সিনেমার পর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিলি’। বর্তমানে তার হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে— ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ও ‘বাওয়াল’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION