মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট

খাবারের লবণ কমানোর কৌশল

লাইফস্টাইল ডেস্ক:

রান্নায় একটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান হল লবণ। যা ঠিকঠাক না হলে সেই রান্না খাওয়া যায় না। লবণ কম হয়ে গেলে সেই খাবার বিস্বাদ লাগে, বেশি হয়ে গেলে সেই খাবার মুখেই তোলা যায় না। কাঁচা লবণ পাতে খাওয়া বারণ, তাই রান্নায় বেশি লবণ দিয়ে দেওয়ার অভ্যাস অনেকের আছে। অনেক সময় আবার ভুলবশতই লবণ বেশি পড়ে যায়! তখন সবজি, তরকারি, ডাল কিংবা আমিষ পদ ফেলে দেওয়া ছাড়া আর উপায় থাকে না।

খাবার নষ্ট না করে কয়েকটি টোটকা কাজে লাগিয়েই আবার রান্নার স্বাদ ফেরানো সম্ভব। জেনে নিন কোন টোটকার সাহায্য রান্নায় নোনতা ভাব কমাবেন পাঁচ মিনিটেই।

>> মাছ-মাংসের ঝোল হোক কিংবা ডাল-তরকারি— ঝোলে লবণ বেশি হয়ে গেলে মুশকিল আসান হতে পারে আটা দিয়ে। ফ্রিজে অনেক সময় মাখা আটা রাখা থাকে। সেই আটা দিয়ে ছোট ঠোট গুলোর মতো লেচি বানিয়ে ঝোলে দিয়ে দিন। মিনিট পাঁচেক ঝোল ফুটে গেলে লেচিগুলো ঝোল থেকে তুলে ফেলে দিন। চেখে দেখুন, ঝোলের নোনা ভাব একেবারে কেটে যাবে।

>> ঝোলের নোনতা ভাব কাটাতে ফ্রেশ ক্রিমের ব্যবহারও করতে পারেন। এতে স্বাদও বাড়বে এবং নোনা ভাবও সহজেই কেটে যাবে। বাড়িতে ক্রিম না থাকলে টক দইও দিতে পারেন। এতেও কাজ হবে।

> সমস্যা বেশি হয় শুকনো কোনও সবজিতে লবণ বেশি পড়ে গেলে। এ ক্ষেত্রে নোনতা ভাব কাটাতে হবে রান্নায় টক ভাব বাড়িয়ে। শুকনো রান্নায় আমচুর গুঁড়ো, চাট মশলা, টমেটো, লেবুর রস এই সব দিয়ে নোনতা ভাব কমানো যায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION