শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

থাইল্যান্ডে পাচারকারীদের ফাঁদে আটকে আছে পূজা!

পূজা চেরী, ফাইল ছবি

বিনোদন ডেস্ক:

পাচারকারীদের খপ্পরে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশি তরুণী। তবে সে ফিরে আসতে চায় দেশে। কিন্তু চাইলেই কি ফেরা যায়? ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক তারকা অভিনেতা। কিন্তু পর্দার এই নামি অভিনেতা কি সত্যিই হতে পারবে বাস্তব জীবনের নায়ক? মাহমুদুর রহমান হিমির নির্মিত ওয়েব ফিল্মটিতে এমন ফাঁদে পড়া এক তরুণীর চরিত্রেই অভিনয় করেছেন পূজা চেরি। তার চরিত্রটির নাম পরী।

আর সেই তারকা অভিনেতার ভূমিকায় দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানকে। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, সিনথিয়াসহ আরও অনেকে। চিত্রনাট্য করেছেন রায়হান খান। আগামী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে দীপ্ত প্লেতে আসতে চলেছে ফিল্মটি! ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ফিল্মটির ফার্স্ট লুক পোস্টার।

তৈরি হয়েছে বাংলাদেশে ঘটে যাওয়া এক সত্য ঘটনার ছায়া অবলম্বনে। হিউম্যান ট্রাফিকিং নিয়ে এর গল্প হলেও এখানে ড্রামা, রোমান্স, থ্রিল- সবকিছুই থাকবে বলে জানিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা জোভান। এখানে তাকে দেখা যাবে দেশীয় সুপারস্টার চরিত্রে। পরিচালক হিমি জানিয়েছেন, পূজা চেরি ও জোভানকে নতুন রসায়নে দেখা যাবে এই ফিল্মটিতে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION