সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ হামলা

আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনজুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, খারকিভ ও ওডেসায় আবাসিক ভবন ও অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আঞ্চলিক প্রধানরা বলছে, হামলার কারণে বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ওডেসারগভর্নর ম্যাকসিম মার্চেনকো বলেছেন, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র বন্দর নগরীর একটি শক্তি কেন্দ্রে আঘাত হানলে, গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে শহরের আবাসিক এলাকায়ও। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খারকিভের আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ বলেন, ‘প্রায় ১৫ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং একটি আবাসিক ভবন লক্ষ্য এসব হামলা হয়েছে।’

পূর্বাঞ্চলীয় শহর ডিনিপ্রো এবং অন্যান্য অঞ্চলে আরও হামলার খবর পাওয়া গেছে। সূত্র: বিবিসি

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION