শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০১:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

‘আমি যদি মরি, সবাইকে নিয়ে মরব’

বিনোদন ডেস্ক:
কলকাতার অভিনেত্রী পায়েল ঘোষ। মি-টু মুভমেন্টের সময়ে লাইমলাইটে ছিলেন তিনি। বিশেষ করে পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে খবরের শিরোনাম হন। ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এই নায়িকা। বিস্ময়কর বিষয় হলো, এবার সোশ্যাল মিডিয়ায় সাইসাইড নোট লিখে আলোচনায় তিনি।

সুইসাইড নোটে পায়েল ঘোষ লিখেছেন— ‘আমি পায়েল ঘোষ। আমি যদি মারা যাই বা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাই তাহলে কে দায়ী হবে?’

এরপর কিছুটা সময়ের বিরতি নেওয়ার পর নিজের একটি ছবি পোস্ট করে পায়েল ঘোষ আরেকটি স্ট্যাটাস দেন। তাতে এ অভিনেত্রী লিখেন, ‘ওড়িশা পুলিশ আমার বাড়িতে আসবে। আমার যদি কিছু হয়ে থাকে তাহলে কেউ বাঁচবে না। আমার ফিজিওথেরাপিস্টকে জিজ্ঞাসাবাদ করা হবে। জানতে চাওয়া হবে যে আমি কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি কিনা।’

হুঁশিয়ারি উচ্চারণ করে পায়েল ঘোষ লিখেন, ‘আমি কিন্তু সুশান্ত সিং রাজপুত নই, আমি পায়েল ঘোষ। আমি যদি মরি, সবাইকে নিয়ে মরব।’

অভিনেত্রী পায়েল ঘোষের এই পোস্ট দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এ পোস্টের মানে খোঁজার চেষ্টা করছেন নেটিজেনরা। পাশাপাশি অভিনেত্রী পায়েলকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তরা। তবে কেন তিনি এই পোস্ট দিয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION