মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন

বর্ষবরণের প্রস্তুতি শুরু

ভয়েস নিউজ ডেস্ক:
বাংলা নববর্ষ ১৪৩০ বরণের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। গতকাল এ প্রস্তুতিপর্বের উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী। প্রস্তুতিপর্বের আয়োজনের মধ্যে ছিল ছবি আঁকা ও ঢাকঢোলের বাদ্য বাজানো।

প্রস্তুতিপর্বের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী রফিকুন নবী বললেন, প্রস্তুতিপর্বের মধ্য দিয়েই মূলত বাংলা বর্ষবরণের উৎসব শুরু হয়ে গেল। অনেকবার এ উৎসবের উদ্বোধন করেছি। প্রতিবারই সেই প্রথম শুরুর আনন্দ ফিরে পাই।

এ বছর মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে নেতৃত্ব দিচ্ছেন চারুকলা অনুষদের ৬৮তম ব্যাচের শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকে এ আয়োজনে সম্পৃক্ততা থাকলেও চারুকলার শিক্ষার্থীরা চান নিজেদের মতো শিল্পকর্ম তৈরি করে সেসব বিক্রির মাধ্যমে আয়োজন করতে।

বর্ষবরণের প্রস্তুতিপর্বের উদ্বোধনে সবাইকে মুড়ি-মুড়কি-খই-বাতাসা দিয়ে মিষ্টিমুখ করান শিক্ষার্থীরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION