শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

হবু জামাইয়ের কাছে মিনিটে ৬ লাখ টাকা চেয়েছিলেন হংসিকার মা

বিনোদন ডেস্ক :
গত বছরের ৪ ডিসেম্বর দীর্ঘ দিনের প্রেমিক সোহেল কাঠুরিয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হংসিকা মোতওয়ানি। জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে এ জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাজকীয় আয়োজনে মালা বদল করলেও এ সময় উপস্থিত ছিলেন তাদের ঘনিষ্ঠ বন্ধু ও দুই পরিবারের সদস্যরা।

হংসিকার বিয়ের ভিডিওর স্বত্ত্ব কিনে নিয়েছে একটি ওটিটি প্ল্যাটফর্ম। এসব ভিডিও প্রকাশ্যে আসার পর বিয়ের অনুষ্ঠানের নানা মুহূর্ত সামনে আসছে। দ্বিতীয় কিস্তির ভিডিও সামনে আসার পর জানা গেলো, হংসিকার মা তার হবু মেয়ের জামাইয়ের পরিবারের কাছে প্রতি মিনিটের জন্য ৬ লাখ টাকা দাবি করেছিলেন।

ঠিকঠাকমতো বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও হংসিকার বরের পরিবারের ওপর ক্ষিপ্ত হয়ে পড়েছিলেন তার মা মোনা মোতওয়ানি। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘কাঠুরিয়ারা এমন লোক, যারা খুব দেরি করে আর মোতওয়ানি খুবই সময়নিষ্ঠ। তুমি যদি আজ দেরি করে আসো, তবে প্রতি মিনিটের জন্য তোমাকে ৫ লাখ রুপি দিতে হবে (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৪৬ হাজার টাকার বেশি)। কারণ এদিন বিকাল সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত অশুভ লগ্ন ছিল। সুতরাং আমার অনুরোধ, তুমি যদি আসো তবে আগেই চলে আসবে।’

বিয়ের মণ্ডপে প্রেমিক সোহেল কাঠুরিয়াকে দেখে কেমন অনুভূতি হয়েছিল তা ব্যাখ্যা করেছেন হংসিকা। এ অভিনেত্রীর ভাষায়— ‘ওই দৃশ্যটি আমাকে দারুণভাবে নাড়া দিয়েছিল। আমি ভাবছিলাম, আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে ঘর বাঁধতে যাচ্ছি। ওই মুহূর্তের অনুভূতি অন্যরকম ছিল; যা আমি বলে বোঝাতে পারব না।’

হৃতিক রোশান অভিনীত ব্যবসাসফল সিনেমা ‘কোই মিল গ্যায়া’। সিনেমাটিতে ছোট্ট টিনা চরিত্র দর্শকের মন কেড়েছিল। আর এ চরিত্রে অভিনয় করেছিলেন হংসিকা মোতওয়ানি। ছোট্ট সেই টিনা সোহেল কাঠুরিয়ার সঙ্গে ঘর বেঁধেছেন।

টিভি সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন হংসিকা। পরে চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে নাম লেখান। ২০০৭ সালে তেলেগু ভাষার ‘দেশামুড়ুরু’ সিনেমায় প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন। তারপর তামিল, মালায়ালাম, কন্নড়, হিন্দি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তামিল-তেলেগু ভাষার সাতটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION