শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ঊর্মিলা

বিনোদন ডেস্ক:

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। বর্তমানে তিনি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার (২১ মার্চ) রাত থেকে অসুস্থতাবোধ করছিলেন এই অভিনেত্রী। সকালে বেশি অসুস্থ পড়লে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

অভিনেত্রীর পরিবার তার অসুস্থতা ও হাসপাতালে ভর্তির খবরটি নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ডাক্তার বলেছেন তার হার্টে বেশ কিছু জটিলতা রয়েছে। এ মুহূর্তে তিনি বেশি কথা বলতে পারছেন না। সবাই তার জন্য দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরতে পারেন।

প্রসঙ্গত, ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন ঊর্মিলা। ২০১০ সালে তাহের শিপন পরিচালিত ‘জটিল প্রেম’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এরপর অসংখ্য দর্শকপ্রিয় নাটক, টেলিফিল্ম ও মিউজিক ভিডিও উপহার দেন এই অভিনেত্রী।

জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে অভিনয়শিল্পী সংঘের আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পার্লারের ব্যবসায়ও নাম লিখিয়েছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION