শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

বিয়ের দুই মাস না যেতেই…

বিনোদন ডেস্ক:
বেশ কয়েক বছরের প্রেমপর্ব চুকিয়ে সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। তবে বিয়ের দুই মাস কাটতে না কাটতেই লাল গালিচায় একা হাঁটতে দেখা গেল সিদ্ধার্থকে।

আনন্দবাজারের খবরে বলা হয়, স্টাইল আইকন বিভাগে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন সিদ্ধার্থ। আর এজন্য তাকে লাল গালিচায় হাঁটতে হয়। তবে মঞ্চে উঠে পুরস্কার হাতে নিয়েই অভিনে‌তার মুখে স্ত্রী কিয়ারার নাম।

সিদ্ধার্থ বলেন, ‘বিয়ের পরে এটা আমার দ্বিতীয় অ্যাওয়ার্ড। প্রথম অ্যাওয়ার্ড পেয়েছিলাম সেরা অভিনেতা হিসাবে। এটা সেরা স্টাইল আইকনের। আমার মনে হয়, আমরা স্ত্রী খুশি হবে।’

বিয়ের পরের দ্বিতীয় অ্যাওয়ার্ডও স্ত্রী কিয়ারাকেই উৎসর্গ করেন এ অভিনেতা। তবে অনুষ্ঠানে সঙ্গে না থাকলেও সমাজমাধ্যমে সিদ্ধার্থের পাশেই রইলেন কিয়ারা।

জানা যায়, ‘আরআরআর’ খ্যাত রাম চরণের সঙ্গে ‘আরসি১৫’ ছবিতে কাজ করছেন কিয়ারা। ওই ছবির শুটিং চলার কারণেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি অভিনেত্রী। তবে সিদ্ধার্থের পুরস্কার পাওয়ায় উচ্ছ্বসিত কিয়ারা।

মঞ্চে সিদ্ধার্থের বক্তব্য রাখার একটি ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন কিয়ারা। তিনি লিখেন, ‘আমার মনের সবটা জুড়ে রয়েছে ও!’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION