মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্ত:
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ মার্চ) সকালে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আবু তাহের।

এতে কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি আয়াছুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুনাইদ ও আহসান সুমন বক্তব্য রাখেন।

সভায় সাংবাদিক নেতা আবু তাহের বলেন,”স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালির আত্মগৌরবের দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতি তার দীর্ঘ কাঙ্খিত স্বাধীনতা অর্জনের মধ্যদিয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক নতুন একটি রাষ্ট্র জন্ম লাভ করে।

স্বাধীনতা দিবস, এই দিনটি শত শত বছরের সংগ্রামমুখর বাঙালি জাতির জীবনের একটি সর্বশ্রেষ্ঠ অর্জন। ১৯৭১ সালের এই দিন বাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তাই জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এই সাংবাদিক নেতা।

এর আগে সকালে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION