শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

সেই নায়িকাকে বিয়ে করছেন বাদশা!

বিনোদন ডেস্ক:
বিবাহবিচ্ছেদের পর পাঞ্জাবি নায়িকা ইশা রিখির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ভারতীয় র‌্যাপার ও প্লেব্যাক গায়ক বাদশা। দীর্ঘ দিন ধরে চুটিয়ে প্রেম করছেন তারা। এবার প্রেমের সম্পর্ককে আরেক দাপ এগিয়ে নিতে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই যুগল।

একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, চলতি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করেছেন বাদশা-ইশা। উত্তর ভারতের গুরুদ্বারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। কয়েক দিন আগে কেনাকাটা করতে দেখা গেছে তাকে। ধারণা করা হচ্ছে, বিয়ের কেনাকাটা করেছেন তিনি। এ জুটির ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু-বান্ধব বিয়ের বিষয়টি জানেন।

একটি মিউজিক কোম্পানির এক কর্মকর্তা বাদশা-ইশার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে কথা বলতে অভিনেত্রী ইশার সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যমটি। ইশা বলেন— ‘এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না।’ বাদশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।

কমন বন্ধুর মাধ্যমে পার্টিতে ইশার সঙ্গে পরিচয় হয় বাদশার। শুরুতেই তারা বুঝতে পেরেছিলেন তাদের চলচ্চিত্র ও সংগীতের রুচি এক। পরে বাদশা ও ইশা তাদের সম্পর্কের কথা নিজ নিজ পরিবারকে জানায়

এর আগে জেসমিন নামে এক নারীর সঙ্গে ঘর বেঁধেছিলেন বাদশা। এ সংসারে জেসমিন গ্রেস মাসিহ সিং নামে এক কন্যা সন্তান রয়েছে। ২০২০ সালে ভেঙে গেছে এই সংসার। জেসমিন বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

গত বছর বাদশার তিনটি একক গান মুক্তি পায়। ২০১৯ সালে চলচ্চিত্রে অভিষেক হয় তার। গত বছর মুক্তি পেয়েছে তার অভিনীত ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমা। এতে অতিথি চরিত্রে দেখা যায় বাদশাকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION