শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

জুনিয়র এনটিআরের স্ত্রীর হাতব্যাগটির মূল্য কত?

বিনোদন ডেস্ক:

সাধারণত দৃষ্টিনন্দন ও বিলাসী জিনিসপত্র ব্যবহার করে থাকেন শোবিজ অঙ্গনের তারকারা। এসব কারণে মাঝেমধ্যে আলোচনায়ও উঠে আসেন। শুধু তারকা অভিনেতা-অভিনেত্রী নন, তাদের স্বামী-স্ত্রীরাও ব্যয়বহুল জিনিসপত্র ব্যবহার করে আলোচনায় উঠে আসেন।

কয়েক দিন আগে ১০ কোটি টাকা মূল্যের হাতঘড়ি পরে খবরের শিরোনাম হন তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। এবার আলোচনায় উঠে এসেছেন তার স্ত্রী লক্ষ্মী প্রণতি। দামি একটি হাতব্যাগ ব্যবহার করে আলোচনার জন্ম দিয়েছেন এই তারকা পত্মী।

বলিউড শাদি ডটকম জানিয়েছে, সম্প্রতি ফ্রান্সের বিলাসবহুল ব্র্যান্ড গোইয়ার্ডের একটি হাতব্যাগ ব্যবহার করতে দেখা যায় জুনিয়র এনটিআরের স্ত্রী লক্ষ্মীকে। এসময় ব্যাগটি তার গলায় ঝুলানো ছিল। এ লুকের একটি ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল। ব্যাগটির মূল্য ৮ লাখ ২৫ হাজার ২০৫ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ ৮২ হাজার টাকার বেশি)।

জুনিয়র এনটিআর শোবিজ অঙ্গনের মানুষ হলেও প্রণতি এই অঙ্গনের কেউ নন। তবে খুব প্রভাবশালী পরিবারের মেয়ে প্রণতি। ২০১১ সালে পারিবারিক আয়োজনে মালাবদল করেন তারা। এসময় জুনিয়র এনটিআরের বয়স ছিল ২৬ বছর আর প্রণতির ১৮।

জুনিয়র এনটিআর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্রিপল আর’। গত বছরের ২৫ মার্চ মুক্তি পায় এটি। মুক্তির পর দর্শকের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি বক্স অফিসও কাঁপিয়েছে এটি। এ সিনেমার সাফল্যের ঝুলিতে জমা পড়েছে অস্কার পুরস্কার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION