শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

‘আদম’ নির্মাতার অভিযোগ, মুখ খুললেন নায়িকা

বিনোদন ডেস্ক:

বলা চলে, এই সিনেমার মাধ্যমে অভিনয়ের মূল সড়কে পা রেখেছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এর আগে একাধিক সিনেমায় তাকে দেখা গেলেও সেগুলোতে নিজেকে ভাঙা-গড়ার সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু ‘আদম’-এ তার চরিত্রের বিস্তৃতি, গভীরতা থাকায় সুযোগটা কাজে লাগিয়েছেন। তারওপর ছবিটা মুক্তি পাচ্ছে আসন্ন ঈদে। ফলে ঐশীর মন থাকার কথা ফুরফুরে, উচ্ছ্বসিত। অথচ তিনি যেন মৌনব্রত পালন করছেন!

কদিন আগেই প্রকাশ হয়েছে ‘আদম’র পোস্টার ও ট্রেলার। কিন্তু সেগুলো নিয়ে প্রচারণা করছেন না ঐশী। এ নিয়ে ছবিটির নির্মাতা আবু তাওহীদ হিরণের দাবি, অভিনেতা-অভিনেত্রী সবাইকে জানানো হয়েছে। কেউ শেয়ার দিয়েছেন, কেউ দেননি।
হিরণের ভাষ্য এমন, ‘আমি নির্মাতা হিসেবে আমার জায়গা থেকে করছি, প্রতিটা শিল্পীকেও তাই করতে হবে। তাদেরকে সব বিষয়ে জানানো হচ্ছে, যেমন ট্রেলার রিলিজ হলো, লিংকটা পাঠালাম। কিন্তু সেটা শেয়ার করার জন্য তো রিকোয়েস্ট করা সম্ভব না। যার যার ইচ্ছে হচ্ছে, তিনি শেয়ার করছেন। যেমন ফার্স্টলুক নিয়ে ইয়াশ প্রচারণা করেছে, কিন্তু ঐশী কেন করলো না, জানি না আমরা।’

নির্মাতার এমন অভিযোগের তল খুঁজতে ঐশীর সঙ্গে যোগাযোগ করেছে। তার কাছ থেকে কিছুটা ভিন্ন খবরই পাওয়া গেলো। বললেন, ‘তিনি (নির্মাতা) হয়ত ব্যস্ততার কারণে কিংবা ভুলে আমাকে পোস্টার, ট্রেলার কোনও কিছুর লিংক পাঠাননি। মাস খানেক আগেও তার সঙ্গে আমার লম্বা সময় ধরে কথা হয়েছিল। ছবির প্রচারণা কীভাবে কী করা যায়, সেসব আলোচনা করেছি। কিন্তু পোস্টার বা ট্রেলার প্রকাশের আগে আমাকে কিছুই জানানো হয়নি। এমনকি প্রকাশের পরও কোনও লিংক পাঠাননি। তাহলে কীভাবে আমি প্রচারণা করবো?’

‘আদম’ নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়ে ঐশী বলেন, “এই ছবির ঘোষণার পর থেকে সবচেয়ে বেশি প্রচারণা আমি করেছি। এজন্য হিরণ ভাইও অ্যাপ্রিসিয়েট করতেন। এখনও সাংবাদিকরা যখন আমার কাছে জানতে চান, আমি কিন্তু ছবিটা নিয়ে ঠিকই কথা বলি। কারণ এই ছবি নিয়ে আমার ভালোলাগা, প্রত্যাশা সবই বেশি। এ পর্যন্ত যে’কটা ছবি করেছি, তার মধ্যে এটাতেই বেশি পরিশ্রমের সুযোগ পেয়েছি। আসলে কাজের ক্ষেত্রে পরিশ্রম করতে পারলে আনন্দ লাগে আমার। ‘মিশন এক্সট্রিম’ বলুন কিংবা ‘রাতজাগা ফুল’ প্রতিটা ছবির প্রচারে আমি দিনরাত সময় দিয়েছি। তাহলে এটার প্রচারণা করতে গাফিলতি করব কেন?”

অভিমানের দেয়াল ভেঙে তবু ‘আদম’র বন্দনা করলেন ঐশী। শুটিং অভিজ্ঞতার খুচরো স্মৃতি শেয়ার করলেন এভাবে, ‘এই ছবিতে কাজের অভিজ্ঞতা চমৎকার। আবার চ্যালেঞ্জিংও বটে। টিমের প্রায় সবাই তরুণ। ফলে পারস্পরিক আলোচনার মাধ্যমে কাজটা করতে পেরেছি। একটা ঘটনা বলি, ট্রেলারে দেখেছেন একটি দৃশ্যে আমি ফাঁসি নিতে যাচ্ছি। ওই দৃশ্যের শুটিংয়ের জন্য প্রথমে একটা ফ্রেম ঠিক করা হয়েছিল। কিন্তু আমার মনে হলো, ফ্রেমটা অন্যভাবে নিলে বেটার হবে। এটা আমি পরিচালকের সঙ্গে শেয়ার করি এবং তিনিও পছন্দ করেন। সঙ্গে সঙ্গে ফ্রেম পরিবর্তন করা হয়। এভাবেই আমরা মিলেমিশে কাজটি করেছি।’

উল্লেখ্য, ছবিটিতে ঐশীর বিপরীতে আছেন ইয়াশ রোহান। এ ছাড়াও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, সুমনা সোমা, আফফান মিতুল, ইকবাল হোসেন ও মিলন ভট্টাচার্য।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION