শনিবার, ২৫ Jul ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

ডা. জাফরুল্লাহ চৌধুরী চিরনিদ্রায় শায়িত

ভয়েস নিউজ ডেস্ক:
গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা-কর্মী, শিক্ষার্থী, তার হাতে গড়া প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা
গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা-কর্মী, শিক্ষার্থী, তার হাতে গড়া প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা

চিরনিদ্রায় শায়িত হলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। সহস্র কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও হাজারো শুভাকাঙ্ক্ষীর অশ্রুজলে শেষ বিদায় নিলেন দেশের এই বরেণ্য চিকিৎসক।

শুক্রবার (১৪ এপ্রিল) ২টা ৩০ মিনিটে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইসএ মাঠে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর পঞ্চম এবং শেষ জানাজা সম্পন্ন হয়। পরে বিকাল ৩টায় গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের সামনে তাকে দাফন করা হয়।

জানাজা ও দাফনে রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা-কর্মী, শিক্ষার্থী, তার হাতে গড়া প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।

এ ছাড়াও সকাল ১০টা থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইসএ মাঠে ডা. জাফরুল্লাহ চৌধুরীর লাশবাহী অ্যাম্বুলেন্সটি রাখা হয়। একে একে সবাই শ্রদ্ধা জানাতে শুরু করেন। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ পৌঁছে।

দাফনের সময় ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছেলে বারিক চৌধুরী বলেন, ‘আমার মরহুম বাবার সঙ্গে কারও কোনও লেনদেন থাকে কিংবা কেউ কিছু পেয়ে থাকলে তারা যেন আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।’

বাবার মরণোত্তর দেহদান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বাবা মেডিক্যাল সায়েন্সের কল্যাণে দেহ দান করে যেতে চেয়েছিলেন। আমরা বাবার স্বপ্ন পূরণের চেষ্টা করেছিলাম। আমরা প্রতিষ্ঠিত দুটি প্রতিষ্ঠানে যোগাযোগ করেছিলাম। কিন্তু তারা বাবাকে অনেক শ্রদ্ধা করেন। তারা বলেছেন, আমার বাবার শরীরে কেউ ছুরি চালাতে পারবেন না। শ্রদ্ধার জায়গা থেকে তারা বলেছেন। এমন সময়ও আমরা আমাদের চেষ্টা চালিয়েছি।’

দাফন শেষে ডা. জাফরুল্লাহ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় দীর্ঘ মোনাজাত করা হয়।

এর আগে ধানমন্ডির বাসভবনে প্রথম ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দ্বিতীয়, শহীদ মিনারে তৃতীয় এবং রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION