শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

যে অভিজ্ঞতার মুখোমুখি হলেন রিয়া

বিনোদন ডেস্ক:

তিন বছর পর এক রিয়ালিটি শোর মেন্টর হয়েই কাজে ফিরছেন বলিউডের বিতর্কিত নায়িকা রিয়া চক্রবর্তী। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হলো রোডিজের দিল্লি অডিশন। সেখানে হাজির ছিলেন তিনি। সুশান্ত কাণ্ডের পর রিয়াকে কীভাবে দর্শক গ্রহণ করে নেন, তা নিয়েই বেশ চিন্তায় ছিলেন এ শোয়ের নির্মাতারাও। সেখানে গিয়ে কেমন অভিজ্ঞতা হলো তার?

এক বিবৃতিতে রিয়া বলেন, ‘অডিশনে ভীষণ ভালো অভিজ্ঞতা হয়েছে। আজ যেসব ছেলে-মেয়েরা হাজির ছিলেন তাদের থেকে যে পরিমাণ ভালবাসা আমি পেয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারব না। ফিরতে পেতে অনেক ভালো লাগছে।’

২০২০ সালের ১৪ জুন মৃত্যু হয়েছিল সুশান্ত সিং রাজপুতের। এঘটনায় রিয়া চক্রবর্তীর জীবনে নেমে আসে এক কঠিন বিপর্যয়। মাদক মামলায় জেল, সুশান্তকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ থেকে শুরু করে চরিত্রের কাঁটাছেঁড়াসহ একের পর এক সমালোচনার মুখে পড়ে নিজেকে আড়ালে নিয়ে যান তিনি। তবে অবশেষে ফিরেছেন ইন্ডাস্ট্রিতে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION