মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

মদিনায় মহানবী (সা.)’র সমাধির চারপাশে পিতলের বেড়ার সুরক্ষা

আন্তর্জাতিক ডেস্ক:

উৎসাহী দর্শনার্থীদের থেকে সুরক্ষা নিশ্চিত করতে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহম্মদ (সা.)’র সমাধির চারপাশে পিতলের বেড়া দেওয়া হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এসপিএ’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ।

ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় পবিত্র স্থান মসজিদে নববির আল রাওদা আল শরিফা চত্বরে অবস্থিত হযরত মুহম্মদ (সা.)’র সমাধি। এতদিন সমাধির চারপাশ ঘিরে ছিল কাঠের বেড়া। সেই বেড়া অবসারণ করে নতুন এই পিতলের বেড়া দেওয়া হলো।

মসজিদে নববির রক্ষণাবেক্ষণ বিষয়ক সরকারি প্রশাসনিক ইউনিটের (জেনারেল প্রেসিডেন্সি) অপারেশনাল অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের প্রধান আবদুল্লাহ বিন দুখাইল এ প্রসঙ্গে এসপিএকে বলেন, ‘মসজিদে নববির স্থাপত্যের সঙ্গে সঙ্গতি রেখেই কাঠের বেড়ার পরিবর্তে এই পিতলের বেড়া দেওয়া হয়েছে।’

পিতলের তৈরি নতুন এই বেড়াটির নকশায় মসজিদে নববি, রাওদা আল শরিফা এবং মসজিদে নববির যেসব কক্ষে কুরআনের লিখিত বিভিন্ন প্রাচীন অনুলিপি সংরক্ষিত আছে, সেসবের প্রভাব রয়েছে বলেও এসপিএকে জানিয়েছেন এই কর্মকর্তা।

বিশুদ্ধ পিতলের তৈরি এই বেড়াটির মোট দৈর্ঘ ২৮৫ দশমিক ৪৩ ফুট (৮৭ মিটার)। তিনদিক থেকে এটি মহানবী (সা.)’র সমাধি ঘিরে রেখেছে।

‘এটি খুবই মজবুত এবং ভূমিতে দৃঢ়ভাবে গাঁথা। সেই সঙ্গে জনতার ভিড় থেকে মহানবী (সা.)’র সমাধিকে যথাযথ সুরক্ষা দেওয়ার জন্য পুরোপুরি উপযোগী,’ এসপিএকে বলেন আবদুল্লাহ বিন দুখাইল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION