শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

পোশাক পরা নিয়ে মুখ খুললেন রানী মুখার্জি

বিনোদন ডেস্ক:

রানী মুখার্জি অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’। সিনেমাটিরে গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করেন— শাহরুখ খান, সালমান খান, কাজল। করন জোহর পরিচালিত এ সিনেমা ১৯৯৮ সালে মুক্তি পায়। তারপর কেটে গেছে ২৪ বছর। কিন্তু এখনো তাদের রসায়ন দর্শক মনে অমলিন।

‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার সুপারহিট গান ‘কোয়ি মিল গ্যায়া’। কলেজের ফাংশনে এ গানে পারফর্ম করেন শাহরুখ-কাজল-রানী। মাঝে মঞ্চ। তার চারপাশ ঘিরে রেখেছে ছেলে-মেয়েরা। শর্ট ড্রেসে গিটার হাতে মঞ্চে উঠেন রানী। এ পোশাকে রানীকে নাচতে দেখা যায়। ছোট্ট পোশাকে স্টেজে নাচার সেই অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন রানী মুখার্জি। সম্প্রতি একটি অনুষ্ঠানে কাজল ও রানী একসঙ্গে হাজির হয়েছিলেন। সেখানে এ বিষয়ে কথা বলেন তারা।

কথার শুরুতে কাজল বলেন— ‘প্রথমে দেখে ভেবেছিলাম, নাড়াচাড়া করতে পারবে না। তারপর দেখি, ও দিব্যি নাচল, মুগ্ধ হয়েছিলাম।’ এরপর রানীকে কাজল প্রশ্ন করেন, ‘কী করে করলে?’ উত্তরে রানী মুখার্জি বলেন, ‘আমি নিজেও জানি না কীভাবে করলাম। শুধু স্রোতে ভেসে কাজটি করে ফেলেছিলাম। আমার বয়স তখন ১৭ বছর ছিল। তার আগে আমি কখনো এত ছোট স্কার্ট পরিনি।’

শুটিংয়ের আগে রানীর ছোট পোশাক দেখে চিত্রগ্রাহক ভেবেছিলেন এটি বাচ্চার পোশাক। সেই ঘটনা উল্লেখ করে রানী মুখার্জি বলেন— ‘করন (করন জোহর) ও মণীশ (মণীশ মালহোত্রা) যখন আমাকে ড্রেসটা দিলো, তখন সেটা ছিল একটা গাউন। এরপর সেটা সেটে পৌঁছানো পর্যন্ত ক্রমাগত ছোট হতে থাকে। পোশাকটি যখন সেটের সিনেমাটোগ্রাফার দেখলেন, উনি বলেছিলেন, ও এটা বুঝি বেবি সানার পোশাক! ওরা বলল, নাহ এটা রানীর জন্য তৈরি করা হয়েছে। এ কথা শুনে উনি ভয় পেয়ে গিয়েছিলেন।’

ছোট পোশাক পরে মঞ্চে পারফর্ম করতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন রানী। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘ওটা পরে আমি হাঁটতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না। তবে ওখানে শাহরুখ, কাজলদি, করন, ফারহা ছিলেন। ওরা আমাকে সাহস জুগিয়েছিল। মঞ্চে হাঁটতে গিয়ে আমি ভয় পাচ্ছিলাম। কারণ আমি ছিলাম ওপরে আর ছেলেমেয়েরা নিচে ছিল। সবাই উপরের দিকে তাকাচ্ছিল, এটা আমার কাছে দুঃস্বপ্ন ছিল। কিন্তু এই লুকে নিজেকে পর্দায় দেখে অবাক হয়েছিলাম।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION