সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

’সাংবাদিকতা আমার চোখে মহতী পেশা’

তাসনিয়া ফারিণ,ফাইল ছবি

বিনোদন ডেস্ক:

তাহসান খান ও তাসনিয়া ফারিণ। কয়েকটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। সম্প্রতি গুঞ্জন উঠে, প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা। এ নিয়ে শোবিজ অঙ্গনে চর্চা শুরু হয়। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন ফারিণ। গত বুধবার রাতে ফারিণ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। লেখার শুরুতে এ অভিনেত্রী বলেন, সাংবাদিক ভাইবোনদের আমি শ্রদ্ধা করি। সম্মানের চোখে দেখি। তাদের সবাইকে আমার পেশাদার জীবনের অংশ মনে করি। সাংবাদিকতা আমার চোখে মহতী পেশা।

কিন্তু কিছু সাংবাদিক যাচাই না করে মনগড়া কোনো তথ্য ছড়িয়ে দিলে ভীষণ কষ্ট লাগে। এটাই আমার এখনকার অনুভূতি। আইনি ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়ে তাসনিয়া ফারিণ বলেন, কষ্ট নিয়ে বলতে হচ্ছে কোনো সাংবাদিক, নিউজ মিডিয়া এবং অনলাইন মিডিয়া যদি ভিত্তি, প্রমাণ, উৎস বা তথ্য ছাড়া আমাকে জড়িয়ে মিথ্যা, ভ্রান্ত, উদ্দেশ্যপ্রণোদিত কিংবা অবমাননাকর সংবাদ প্রকাশ করে, যার কারণে আমার ইমেজের ওপর নেতিবাচক প্রভাব পড়ে, তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো। তিনি বলেন, আমি বরাবরই চুপচাপ কাজ করেছি। আমার ব্যক্তিজীবন সবসময় লাইমলাইটের বাইরে রাখতে পছন্দ করি।

খুব কম মানুষই ব্যক্তিগত ফারিণকে চেনে। কিছু না বলার অর্থ এই নয় যে, কিছু বলার ক্ষমতা আমার নেই। বাক-স্বাধীনতার অপব্যবহার রোধে আমার যা করণীয় তা করবো। এ অভিনেত্রী বলেন, আমার ব্যক্তিজীবন নিয়ে মনগড়া গল্প ছড়ানোর অধিকার কাউকে দেইনি। কেউ সেটা করলে আমি সহ্য করবো না। সম্পূর্ণ কাল্পনিক একটা বানোয়াট গল্পের ব্যাখ্যা দেয়ার প্রয়োজন বোধ করি না আমি। আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, আমার ব্যক্তিজীবন নিয়ে জানানোর মতো কোনো খবর এই মুহূর্তে নেই।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION