রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো নিউ জিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক:

নিউ জিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার (২৪ এপ্রিল) দ্বীপপুঞ্জে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তি ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

প্রথমে ৭ দশমিক ৩ মাত্রার কথা জানালেও পরিবর্তীতে ৭ দশমিক ১ মাত্রায় নামিয়ে আনে ইউএসজিএস। এখন পর্যন্ত কোনও সুনামির সতর্কবার্তা দেওয়া হয়নি। তবে উপকূলের কাছাকাছি বাসিন্দাদের ‘অবিলম্বে সরে যাওয়ার’ আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কেরমাডেক দ্বীপপুঞ্জ অঞ্চলে ভূমিকম্পের সুনামির আশঙ্কা এখন আর নেই। তবে ভূমিকম্পের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে নিউ জিল্যান্ডে। এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নিউ জিল্যান্ডে সবচেয়ে বড় ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছিল ২০০৪ সালের ডিসেম্বরে। এর মাত্রা ছিল ৮ দশমিক ১

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION