রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

অবশেষে শত কোটির ক্লাবে সালমানের সিনেমা

বিনোদন ডেস্ক:

চার বছর পর ঈদে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা। তাই ভক্তদের মাঝে আগ্রহের মাত্রা বেশি ছিল। ভারতের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পেলেও সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। ১০ দিনে সিনেমাটি ভারতে আয় করেছে শতকোটি রুপির বেশি।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির দশম দিনে শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ৩.৫ কোটি রুপি। এ পর্যন্ত শুধু ভারতে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১০০.৯৬ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১৩০ কোটি ৭৭ লাখ টাকার বেশি। আর বিশ্বব্যাপী যার মোট আয় ১৬৪.৫ কোটি রুপি।

১৫০ কোটি রুপি বাজেটের এ সিনেমা পরিচালনা করেছেন ফরহাদ সামজি। সিনেমাটিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ।

তা ছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ‘বিগ বস’খ্যাত শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জাসিস গিল, সিদ্ধার্থ নিগম, পলক নিগম, রাঘব জুয়াল, দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেস, জাগপতি বাবু প্রমুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION