শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শুধু কবরী, শাবানা, ববিতার ওপরেই ডিপেন্ডেন্ট ছিল না: অঞ্জনা

বিনোদন ডেস্ক:
‘আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শুধু কবরী, শাবানা, ববিতার ওপরেই ডিপেন্ডেন্ট ছিল না। ৮০ এর দশকে কবরী আপা কয়টা কাজই বা করেছে। আশির দশকে অসংখ্য সুপারহিট ব্যবসাসফল চলচ্চিত্র আমি, রোজিনা, সুচরিতা, নূতন, অঞ্জু উপহার দিয়েছি। ইতিহাস কখনও মুছে ফেলা যায় না।’- এভাবেই কথাগুলো বলছিলেন অভিনেত্রী অঞ্জনা।

চিত্রনায়ক ওমর সানী ‘প্রিয়তমা’ নিয়ে ফেসবুকে একটি পোস্ট লিখেছেন। সেখানে তিনি বেশ কয়েকজন চলচ্চিত্র অভিনেত্রীর নাম উল্লেখ করেছেন। সেই তালিকায় নিজের নাম না দেখে ক্ষোভ প্রকাশ করে মন্তব্যের ঘরে এসব কথা লিখেছেন অভিনেত্রী অঞ্জনা।

মঙ্গলবার (৯ মে) ওমর সানী ফেসবুকে লেখেন, ‘প্রিয়তমা বলতে আমি এইভাবে বুঝি- যেমন বাংলায় সুচিত্রা সেন, কবরী, শাবানা, ববিতা, মৌসুমী, শাবনুর, পূর্ণিমা। আমি এভাবেই ভাবছি। আর এখন কী দেখছি এই হচ্ছে প্রিয়তমা? এত মধুর নামের সঙ্গে মধুর ভাবনা দরকার।’

‘প্রিয়তমা’ নামে একটি নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন হিমেল আশরাফ। সেখানে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনয়শিল্পী ইধিকা পাল।

শাকিবভক্তরা মনে করছেন, ওমর সানী মূলত শাকিব খানকে উদ্দেশ করেই পোস্টটি লিখেছেন। তাদের অনেকে ওমর সানীর পোস্টের নিচে এসে নানা মন্তব্যও লিখেছেন।

সেই পোস্টে এক মন্তব্যে চিত্রনায়িকা অঞ্জনা আরো লিখেছেন, ‘কেন সানি আমি, রোজিনা, সুচরিতা নূতন, অঞ্জু কি তাহলে প্রিয়তমা তালিকায় নেই?’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION