শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

মায়ের ভয়ে সাহসী দৃশ্যে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন কৃতি

বিনোদন ডেস্ক:

মায়ের কারণে নাকি একসময় একাধিক সিনেমা ছেড়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। কিন্তু কেন?কৃতি বলিউডের উজ্জ্বল অভিনেত্রীদের একজন। বলিষ্ঠ অভিনয় দিয়েই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন। ৯ বছরের ক্যারিয়ারে বরেলি কি বরফি, পানিপথ এবং মিমির মতো হিট ছবিতে অভিনয় করে মানুষের মন জয় করেছেন।

এই অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন, মায়ের কারণে নাকি অনেক চরিত্রে অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তিনি। কারণ তার মা সেই সিনেমাগুলোতে অভিনয়ের জন্য অনুমতি দেননি।

কৃতি জানিয়েছিলেন, করণ জোহরের ‘লাস্ট স্টোরিজ’ ছবিটি নাকি মায়ের কারণে প্রত্যাখ্যান করেছিলেন তিনি। কারণ ছবিতে এমন কয়েকটি দৃশ্য ছিল যেখানে আপত্তি ছিল তার মায়ের।

এ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পরই লাইমলাইটে আসেন কিয়ারা আদবানি। যদিও কৃতি জানান, এ কারণে তিনি মাকে কোনো কথা শোনাননি। অভিনেত্রী জানান, একবার তিনি মায়ের কাছে ‘রাবতা’ ছবির রোম্যান্সের দৃশ্য লুকিয়ে রেখেছিলেন। কিন্তু পরে তার মা সেই দৃশ্য দেখে খুব রেগে যান।

কৃতি শ্যাননের মা দিল্লি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক। মা-মেয়ের বন্ডিং দুর্দান্ত। কৃতির এক বোনও আছে। তেলেগু ছবি ‘নেনোক্কাদিন’ দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন কৃতি। ‘হিরোপান্তি’ ছবি দিয়ে বলিউড যাত্রা শুরু হয় নায়িকার।

শিগগিরই ‘আদিপুরুষ’ ছবিতে সীতার ভূমিকায় দেখা যাবে কৃতিকে। প্রথমবার প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন অভিনেত্রী। হিন্দি, তেলুগু, তামিল, মালায়লাম এবং কন্নড় ভাষায় ২০২৩ সালের ১৬ জুন মুক্তি পাবে ‘আদিপুরুষ’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION