শনিবার, ২৫ Jul ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

ফাইনালে মুম্বাইয়ের মুখোমুখি হতে চায় না চেন্নাই!

খেলাধুলা ডেস্ক:

রেকর্ড দশম বারের মতো আইপিএলের ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চলতি মৌসুমের শুরু থেকেই তারা ধারাবাহিক পারফর্ম করে আসছে। ব্যাট-বলে ভারসাম্যপূর্ণ দলটির তার ফলও পেয়েছে। কোয়ালিফায়ারে তারা হারায় চলতি আসরের সবচেয়ে ধারাবাহিক গুজরাট টাইটান্সকে। তাদের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। সেই অপেক্ষা শিগগিরই ফুরোচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্সকে ও গুজরাটের মধ্যকার একটি দল উঠবে এবারের ফাইনালে। তবে মুম্বাইকে ফাইনালে মোকাবিলা করতে কিছুটা আতঙ্কে আছে ধোনির দল!

এলিমিনেটর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল মুম্বাই। সেখানে তারা বেশ দাপট দেখিয়ে প্রতিক্ষকে খাবি খাইয়েছে। যদিও আসরজুড়ে ধুঁকে ধুঁকে এগিয়েছে রোহিত শর্মার দল। কিন্তু তারপর টানা জয়ে তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। অবশ্য প্রতিবারই টুর্নামেন্ট যত সামনে এগােতে থাকে, ততই মুম্বাই ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে। তার প্রমাণ অতীত পরিসংখ্যানে নজর দিলেই বোঝা যায়। এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ছয়বার ফাইনাল খেলে পাঁচবারই শিরোপা দখলে নিয়েছেন রোহিতরা।

অন্যদিকে সর্বাধিকবার ফ্র্যাঞ্চাইজি আসরটির ফাইনাল খেললেও, শিরোপা অর্জনে মুম্বাইয়ের পেছনে পড়ে আছে চেন্নাই। তাদের শিরোপা সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ ৪টি। এবারও ফাইনালে ওঠার পর চেন্নাইয়ের বোলিং কোচ ডোয়াইন ব্রাভো নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন। মুম্বাইয়ের সমান শিরোপা জিততে এবার স্বপ্ন দেখছে দলটি। চেন্নাইয়ের হয়ে দীর্ঘদিন ধরে ডেথ ওভারের ভরসা ছিলেন ব্রাভো। এখন দায়িত্ব বদলালেও, ডাগআউটে একইভাবে গুরুভার সামলাচ্ছেন সাবেক এই উইন্ডিজ অলরাউন্ডার।

চেন্নাইয়ের কোয়ালিফায়ার ম্যাচ জয়ের পর এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি ব্যক্তিগতভাবে চাই যেন আমাদেরকে মুম্বাইয়ের মোকাবিলা করতে না হয়। আমার বন্ধু কাইরন পোলার্ড এটি সম্পর্কে জানেন। তবে কৌতুকের ছলে বললেও এরপরই তিনি বলেন, দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য আমি দুই দলকে জন্য শুভকামনা জানাই। আমরা দেখব কে ফাইনালে উঠে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION