রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

সৈকত পাড়ায় পাহাড় কেটে অবৈধ দখল, ২০ স্থাপনা উচ্ছেদ

বলরাম দাশ অনুপম:

কক্সবাজার শহরের লাইট হাউজ সৈকত পাড়ায় পাহাড় কেটে তৈরি করা হয়েছে প্লট ও ঘরের বসতি। করোনা সংক্রমন ঠেকাতে যখন প্রশাসন ব্যস্ত সেই সুযোগকে কাজে লাগিয়ে এলাকার দখলদার চক্র এইসব অবৈধ স্থাপনা নিমার্ণ করেছে। এসব অবৈধ দখলের বিরুদ্ধে বুধবার (৮ জুলাই) অভিযান চালিয়েছে প্রশাসন।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার মুক্তারের নেতৃত্বে সেখান থেকে উচ্ছেদ করা হয় ২০টির মত অবৈধ স্থাপনা। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক, সহকারী পরিচালকসহ সংশ্লিষ্টরা।

অভিযানে নেতৃত্ব দেয়া কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার মুক্তার জানান- দখলদাররা ওই এলাকায় পাহাড় কেটে প্লট তৈরির পাশাপাশি টিনের ঘেড়াবেড়া দিয়ে পাহাড়ী এলাকা দখল করে রেখেছিল। দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION