রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

ট্রাম্প আর কখনো প্রেসিডেন্ট হতে পারবেন না: মাইক পেন্স

ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আনুষ্ঠানিকভাবে তার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযান শুরু করেছেন। গতকাল বুধবার তিনি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন নেতার প্রয়োজন হয়।

আইওয়া থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন পেন্স এবং সেখানে এক অনুষ্ঠানে তিনি বলেন, ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার যে ঘটনা ঘটেছে তাতে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভিন্নমত পোষণ করেছিলেন এবং এখনও তিনি ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করেন।

মাইক পেন্স তার বক্তৃতায় বলেন, ‘আমি জানি আমরা আবার আমাদের দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারি। আমাদের জাতিকে আমরা রক্ষা করতে পারি এবং আমাদের সীমান্ত নিরাপদ করতে পারি। আমরা আমাদের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে পারি। আমরা আমাদের জাতিকে একটি ভারসাম্যপূর্ণ বাজেটের পথে নিয়ে যেতে পারি। কিন্তু এজন্য নতুন নেতৃত্ব প্রয়োজন।’

মাইক পেন্সের স্ত্রী সাবেক সেকেন্ড লেডি কারেন পেন্স তাকে ভোটারদের কাছে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। অনেকদিন ধরে নির্বাচনে মনোনয়ন পাওয়ার দৌড়ে মাইক পেন্সের অংশ নেওয়ার বিষয়ে জল্পনা ছিল। এসব জল্পনার অবসান ঘটিয়ে তিনি শেষ পর্যন্ত প্রার্থিতার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION