রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

প্যারিসে ভবনের ভেতরে বিশাল বিস্ফোরণ, আহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সের রাজধানী প্যারিসে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে আহত হয়েছেন ৩৭ জন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। বুধবার (২১ জুন) সেন্ট্রাল প্যারিসের একটি ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট্রাল প্যারিসের রুয়ে সেন্ট-জ্যাকস সড়কের যে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে একটি ডিজাইন স্কুল এবং ক্যাথলিক শিক্ষা ব্যবস্থার সদর দপ্তর অবস্থিত।

বিস্ফোরণের পর জরুরি কর্মীরা ভবনটির ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান শুরু করেন। এখন পর্যন্ত অন্তত দু’জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের আগে সেখানে গ্যাসের তীব্র গন্ধ ছিল।

প্যারিসের প্রসিকিউটর লর বেকুউ ঘটনাস্থল থেকে বলেছেন, ভবনটি ভ্যাল ডি গ্রেস গির্জার পাশে অবস্থিত এবং ক্যামেরার ফুটেজের প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, বিস্ফোরণটি ভবনের ভেতরেই হয়েছে।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনও নির্ণয় করা যায়নি।

প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ জানিয়েছেন, বিস্ফোরণের পর ভবনটিতে প্রথমে আগুন ছড়িয়ে পড়লেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন ঘটনাস্থলে গেছেন।

বিবিসি বলছে, যে এলাকায় বিস্ফোরণটি ঘটেছে সেটি প্যারিসে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে জনপ্রিয় এবং এলাকাটি অনেক শিক্ষার্থী বসবাসের জন্য পরিচিত।

বুলেভার্ড সেন্ট-মিচেলের ইকোলে দে মাইনসের একজন ছাত্র লে প্যারিসিয়েনকে বলেছেন: ‘ভ্যাল ডি গ্রেস গির্জার সামনে থাকার সময় আমি বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে এবং ২০ বা ৩০ মিটার উঁচু আগুন দেখতে পাই। আর প্রচণ্ড শব্দে ভবনটি ধসে পড়ে। আমি গ্যাসের গন্ধ পেয়েছি, কিন্তু বিষয়টি বুঝতে আমার কয়েক মিনিট সময় লেগেছে।’

আন্তোইন ব্রুচট নামে অপর একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, বাড়িতে থাকার সময় তিনি একটি ‘বড় বিস্ফোরণের’ শব্দ শুনতে পান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION