বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

অভিনেত্রী মিতা চৌধুরী মারা গেছেন

বিনোদন রিপোর্ট:

টিভি ও মঞ্চের গুণী অভিনেত্রী মিতা চৌধুরী মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ জুন) যুক্তরাজ্যের একটি হাসপাতালে সেখানকার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে দুঃসংবাদটি দিয়েছেন কন্যা নাভিন।

তিনি বলেছেন, ‘বন্ধুরা, আমি নবীন বলছি, ঘণ্টা দুয়েক আগে মা আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। অনুগ্রহ করে তার জন্য দোয়া করবেন। আমরা এই মুহূর্তে সবার মেসেজ-কলের জবাব দিতে পারবো না। আমাদের মা এখন বাবার সঙ্গে পুনরায় গান গাইছেন, নাচ করছেন…।’

এদিকে মিতা চৌধুরীর মৃত্যুর খবর শুনে শোক প্রকাশ করেছেন নন্দিত অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। তারা একসঙ্গে ‘বরফ গলা নদী’ নাটকে কাজ করেছিলেন। সেই স্মৃতি হাতড়ে সুবর্ণা মুস্তাফা সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, “মিতাকে স্মরণ করছি। আমার প্রথম টিভি নাটক ‘বরফ গলা নদী’ মিতার সঙ্গে ছিল। ‘ডলস হাউজ’ নাটকের সুবাদে প্রায় ২৮ বছর পর আমরা ফের পর্দায় এসেছিলাম।”

এর আগে আরেকটি শোকবার্তায় সুবর্ণা মুস্তাফা লিখেছেন, ‘প্রিয় মিতা, আমার সুন্দরী, ভালোবাসার, দুর্দান্ত মেধাবী বন্ধু, তোমাকে বিদায় বলা খুব কঠিন। তুমি তোমার জীবনের ভালোবাসা শহীদ ভাইয়ের সঙ্গে আবারও এক হয়েছে। এটা আসলে শুধু সময়ের ব্যাপার। শান্তিতে থাকো আমার ভালোবাসা।’

উল্লেখ্য, সত্তর-আশির দশকে নাট্যাঙ্গনের পরিচিত মুখ ছিলেন মিতা চৌধুরী। তবে দীর্ঘ দিন তিনি যুক্তরাজ্যে প্রবাসী ছিলেন। মাঝে ২০০৬ সালে দেশে ফিরে নাটকে কাজ করেছিলেন। টিভি নাটকের পাশাপাশি মঞ্চনাটকেও উল্লেখযোগ্য কাজ করেছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION