রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

কলম্বিয়ায় মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় বিমানবাহিনীর দু’টি বিমানের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয়েছে।রোববার (২ জুলাই) ভিলাভিসেনসিওর বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ চলার সময় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষ হওয়ার পরপরই বিমানগুলোতে আগুন লেগে যায়। এরপর মুহূর্তেই এগুলো মাটিতে আছড়ে পড়ে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম।

বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রোববার আপিয়ে ঘাঁটির কাছে তাদের দু’টি টি-২৭ টুকানো প্রশিক্ষণ বিমানের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন পাইলট, লেফটেনেন্ট কর্ণেল নিহত হয়েছেন।

এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে একটি তদন্তকারী দলকে পাঠানো হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে বিমানবাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, একসঙ্গে কয়েকটি বিমান উড়ে আসছে। যেগুলো একটি আরেকটির বেশ কাছাকাছি ছিল। এরমধ্যে হঠাৎ করে একটি বিমানের পাখায় বিস্ফোরণ হতে দেখা যায়। এর দুই সেকেন্ডের মধ্যে দু’টি বিমান মাটিতে আছড়ে পড়ে।

ধারণা করা হচ্ছে, সংঘর্ষের কারণে পাখায় এ বিস্ফোরণ হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION