রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

ইউক্রেনের খারকিভে রুশ হামলায় শিশুসহ আহত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে আবাসিক এলাকায় রাশিয়ার হামলায় ১২ শিশুসহ অন্তত ৪৩ জন আহত হয়েছে।আহতদের মধ্যে একজন এক বছর ও ১০ মাস বয়সী শিশু রয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা। এ খবর জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি নিউজ।

স্থানীয় সময় বুধবার রাতে উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের ছোট শহর পারভোমাইস্কিতে এক আবাসিক ভবনের কারপার্কে একটি রাশিয়ান ইস্কান্দার ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এ ঘটনায় ১২ শিশুসহ অন্তত ৪৩ জন আহত হয়।

ওই এলাকায় শুধু আবাসিক ভবন রয়েছে বলে জানান ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল আন্দ্রি কোস্টিন। এসব আবাসিক ভবন ও বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা রাশিয়ার আরেকটি যুদ্ধাপরাধের সমান বলে মন্তব্য করেন তিনি।

খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে ক্ষতিগ্রস্ত ভবনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলোতে দেখা যায়, ভাঙা জানালা, অন্ধকার ধোঁয়ার মেঘ এবং একটি উল্টে যাওয়া গাড়ি।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি রাশিয়া। যদিও এর আগে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে দেশটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION